Genesis 47:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াকুব তাঁকে কসম করতে বললে, তিনি তাঁর কাছে কসম করলেন। তখন ইসরাইল বিছানার শিয়রের দিকে সেজ্দা পড়লেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার কাছে প্রতিজ্ঞা করো,” তিনি বললেন। তখন যোষেফ তাঁর কাছে প্রতিজ্ঞা করলেন, এবং ইস্রায়েল তাঁর লাঠির ডগার উপর হেলান দিয়ে উপাসনা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাকোব তাঁহাকে দিব্য করিতে কহিলে তিনি তাঁহার নিকটে দিব্য করিলেন। তখন ইস্রায়েল শয্যার শিয়রের দিকে প্রণিপাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাকোব তাঁহাকে দিব্য করিতে কহিলে, তিনি তাঁহার নিকটে দিব্য করিলেন। তখন ইস্রায়েল শয্যার শিয়রের দিকে প্রণিপাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যাকোব বললেন, “তাহলে তুমি আমার কাছে শপথ কর।” যোষেফ তাঁর কাছে শপথ করলেন। তখন ইস্রায়েল বিছানার মাথার দিকে তাঁর মাথা ঠেকিয়ে ঈশ্বরকে অন্তরের ভক্তি জানালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইয়াকুব বললেন, “তাহলে তুমি আমার কাছে কসম খাও।” ইউসুফ তাঁর কাছে কসম খেলেন। তখন ইসরাইল বিছানার মাথার দিকে সেজদায় পড়ে আল্লাহর এবাদত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব বললেন, তুমি আমার কাছে শপথ কর। যোষেফ শপথ করলেন। ইসরায়েল তখন শয্যার শিয়রে কৃতজ্ঞতায় মাথা নত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যাকোব বললেন, “আমার কাছে দিব্য কর|” তখন ইস্রায়েল বিছানায় তার মাথা নামিয়ে ঈশ্বরের উপাসনা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাকোব তাঁকে শপথ করতে বললে তিনি তাঁর কাছে শপথ করলেন। তখন ইস্রায়েল তাঁর বিছা নার দিকে প্রণাম করলেন।