Genesis 47:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ফেরাউনকে আরও বললেন, আমরা এই দেশে প্রবাস করতে এসেছি, কারণ আপনার এই গোলামদের পশুপালের চরে খাবার ঘাস নেই, কারণ কেনান দেশে ভীষণ দুর্ভিক্ষ হয়েছে। অতএব আরজ করি, আপনার এই গোলামদেরকে গোশন প্রদেশে বাস করতে দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা তাঁকে আরও বললেন, “আমরা এখানে অল্প কিছুকালের জন্য বসবাস করতে এসেছি, কারণ কনানে দুর্ভিক্ষ দুঃসহ হয়ে দাঁড়িয়েছে এবং আপনার এই দাসেদের মেষপালের জন্য কোনও চারণভূমি নেই। অতএব এখন, দয়া করে আপনার এই দাসেদের গোশনে বসতি স্থাপন করতে দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা ফরৌণকে আরও কহিলেন, আমরা এই দেশে প্রবাস করিতে আসিয়াছি, কারণ আপনার এই দাসদের পশুপালের চরাণী হয় না, কারণ কনান দেশে অতি ভারী দুর্ভিক্ষ হইয়াছে; অতএব বিনয় করি, আপনার এই দাসদিগকে গোশন প্রদেশে বাস করিতে দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ফরৌণকে আরও কহিলেন, আমরা এই দেশে প্রবাস করিতে আসিয়াছি, কারণ আপনার এই দাসদের পশুপালের চরাণী হয় না, কারণ কনান দেশে অতি ভারী দুর্ভিক্ষ হইয়াছে; অতএব বিনয় করি, আপনার এই দাসদিগকে গোশন প্রদেশে বাস করিতে দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আরও বলল, “আমরা এই দেশে কিছুকালের জন্য থাকতে এসেছি। কনান দেশে এখন ভীষণ দুর্ভিক্ষ চলছে বলে সেখানে আমাদের ছাগল-ভেড়ার চরে খাবার ঘাস নেই। তাই দয়া করে আপনার দাসদের গোশনে থাকবার অনুমতি দিন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আরও বলল, “আমরা এই দেশে কিছুকালের জন্য থাকতে এসেছি। কেনান দেশে এখন ভীষণ দুর্ভিক্ষ চলছে বলে সেখানে আমাদের ছাগল-ভেড়ার চরে খাবার ঘাস নেই। তাই দয়া করে আপনার গোলামদের গোশনে থাকবার অনুমতি দিন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা এদেশে বসবাস করতে এসেছি, কারণ কনান দেশে দুর্ভিক্ষ এত প্রবল হয়েছে যে সেখানে আমাদের পশুপাল চরানোর কোন স্থান নেই। মহারাজ, দয়া করে আপানর এ দাসদের গোশেন অঞ্চলে বসবাস করার অনুমতি দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ফরৌণকে বলল, “কনান দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছে| তাই পশুদের খাবার ঘাসের অভাব হয়েছে| তাই আমরা এই দেশে বাস করব বলে এখানে এসেছি| দয়া করে আমাদের গোশন প্রদেশে থাকতে দিন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা ফরৌণকে আরো বললেন, “আমরা এই দেশে বাস করতে এসেছি, কারণ আপনার এই দাসদের পশুপালের চরাণী হয় না, কারণ কনান দেশে অতি ভারী দূর্ভিক্ষ হয়েছে;” অতএব অনুরোধ করি, “আপনার এই দাসদেরকে গোশন প্রদেশে বাস করতে দিন।”