Genesis 47:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসর দেশ তোমার সম্মুখে রয়েছে; দেশের উত্তম স্থানে তোমার পিতা ও ভাইদেরকে বাস করাও; তারা গোশন প্রদেশে বাস করুক; আর যদি তাদের মধ্যে যোগ্য লোক পাও, তবে আমার পশুপালের দেখাশুনা করার ভার তাদের উপর দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং এই মিশর দেশটি তোমার সামনেই আছে; দেশের সব থেকে ভালো জায়গায় তোমার বাবা ও দাদা-ভাইদের বসতি স্থাপন করিয়ে দাও। তারা গোশনেই বসবাস করুন। আর যদি তুমি জানো যে তাদের মধ্যে কেউ কেউ বিশেষ দক্ষতাবিশিষ্ট, তবে তাদের তুমি আমার নিজের গৃহপালিত পশুপাল দেখাশোনার দায়িত্ব দিয়ো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসর দেশ তোমার সম্মুখে রহিয়াছে; দেশের উত্তম স্থানে আপন পিতা ও ভ্রাতাদিগকে বাস করাও; তাহারা গোশন প্রদেশে বাস করুক; আর যদি তাহাদের মধ্যে কাহাকেও কাহাকেও কার্য্যদক্ষ লোক বলিয়া জান, তবে তাহাদিগকে আমার পশুপালের অধ্যক্ষ পদে নিযুক্ত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর দেশ তোমার সম্মুখে রহিয়াছে; দেশের উত্তম স্থানে আপন পিতা ও ভ্রাতাদিগকে বাস করাও; তাহারা গোশন প্রদেশে বাস করুক; আর যদি তাহাদের মধ্যে কাহাকেও কাহাকেও কার্যদক্ষ লোক বলিয়া জান, তবে তাহাদিগকে আমার পশুপালের অধ্যক্ষ পদে নিযুক্ত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গোটা মিসর দেশটাই তো তোমার সামনে পড়ে আছে। দেশের সবচেয়ে ভাল জায়গায় তোমার বাবা ও ভাইদের বাস করতে দাও। তাঁরা গোশনেই বাস করুন। তাঁদের মধ্যে যোগ্য লোক পেলে তাঁদের উপর আমার পশুপালেরও ভার দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গোটা মিসর দেশটাই তো তোমার সামনে পড়ে আছে। দেশের সবচেয়ে ভাল জায়গায় তোমার পিতা ও ভাইদের বাস করতে দাও। তাঁরা গোশনেই বাস করুন। তাঁদের মধ্যে যোগ্য লোক পেলে তাঁদের উপর আমার পশুপালেরও ভার দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর দেশ এখন তোমারই হাতে, এ দেশের সেরা অঞ্চলে তুমি তোমার পিতা ও ভাইদের বসবাস করার ব্যবস্থা কর। তারা গোশেন অঞ্চলে বাস করতে পারে। এদের মধ্যে তোমার জানা বিশেষ কর্মদক্ষ লোকজন যদি থাকে তবে তাদের হাতে আমার পশুপালেরও কর্তৃত্ব দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের থাকবার জন্য তুমি মিশরে যে কোন জায়গা বেছে নিতে পারো| তোমার পিতা এবং তোমার ভাইদের সব চাইতে ভাল জমিটা দিও| তাদের গোশন প্রদেশে বাস করতে দাও| আর তারা যদি দক্ষ মেষপালক হয় তবে তারা আমার পশুপালেরও যত্ন নিতে পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর দেশ তোমার সামনে আছে; দেশের ভালো জায়গায় নিজের বাবা ও ভাইদেরকে বাস করাও; তারা গোশন প্রদেশে বাস করুক; আর যদি তাদের মধ্যে কাউকে কাউকেও কাজে দক্ষ লোক বলে জান, তবে তাদেরকে আমার পশুপালের পরিচারক পদে নিযুক্ত কর।”