Genesis 47:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াকুব ফেরাউনকে বললেন, আমার প্রবাসকালের এক শত ত্রিশ বছর হয়েছে; আমার আয়ুর এই অল্প দিনগুলো কষ্টেই কেটেছে এবং আমার পূর্বপুরুষদের প্রবাসকালের আয়ুর মত হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যাকোব ফরৌণকে বললেন, “আমার জীবনপরিক্রমার কাল 130 বছর হয়েছে। আমার আয়ুর বছরগুলি অল্প সংখ্যক ও কষ্টকর হয়েছে, এবং সেগুলি আমার পূর্বপুরুষদের জীবনপরিক্রমার বছরগুলির সমান নয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাকোব ফরৌণকে কহিলেন, আমার প্রবাসকালের এক শত ত্রিশ বৎসর হইয়াছে; আমার আয়ুর দিন আল্প ও কষ্টকর হইয়াছে, এবং আমার পিতৃপুরুষদের প্রবাসকালের আয়ুর তুল্য হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাকোব ফরৌণকে কহিলেন, আমার প্রবাসকালের একশত ত্রিশ বৎসর হইয়াছে; আমার আয়ুর দিন অল্প ও কষ্টকর হইয়াছে, এবং আমার পিতৃপুরুষদের প্রবাসকালের আয়ুর তুল্য হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব বললেন, “এই পৃথিবীতে কিছুদিনের বাসিন্দা হিসাবে আমার একশো ত্রিশ বছর কেটে গেছে। এই দিনগুলোর সংখ্যা খুব বেশী নয়, আর তা দুঃখেই কেটেছে। তবে কিছুদিনের বাসিন্দা হিসাবে আমার পূর্বপুরুষেরা যতদিন কাটিয়ে গেছেন আমি ততদিন কাটাতে পারি নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব বললেন, “এই দুনিয়াতে কিছুদিনের বাসিন্দা হিসাবে আমার একশো ত্রিশ বছর কেটে গেছে। এই দিনগুলোর সংখ্যা খুব বেশী নয়, আর তা দুঃখেই কেটেছে। তবে কিছুদিনের বাসিন্দা হিসাবে আমার পূর্বপুরুষেরা যতদিন কাটিয়ে গেছেন আমি ততদিন কাটাতে পারি নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও যাকোবকে জিজ্ঞাসা করলেন, আপনার বয়স কত? যাকোব বললেন, একশো ত্রিশ বছর আমি এই প্রবাস জীবনযাপন করছি, আমার সামান্য এই আয়ুষ্কাল দুঃখকষ্টেই কেটেছে এবং তা আমার পূর্বপুরুষদের আয়ুষ্কালের মত হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব ফরৌণকে বললেন, “আমার আয়ুর এই অল্প বয়সে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে| আমি কেবল 130 বছর বয়স্ক| আমার পিতা এবং আমার পূর্বপুরুষরা আমার চাইতেও বেশী বয়স বেঁচেছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোব ফরৌণকে বললেন, “আমার প্রবাসকালের একশো ত্রিশ বছর হয়েছে; আমার জীবনের দিন অল্প ও কষ্টকর হয়েছে এবং আমার পূর্বপুরুষদের প্রবাসকালের আয়ুর সমান হয়নি।”