Genesis 48:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব ঘটনার কিছুদিন পর কোন এক জন ইউসুফকে বললো, দেখুন, আপনার পিতা অসুস্থ; তাতে তিনি তাঁর দুই পুত্র মানশা ও আফরাহীমকে সঙ্গে নিয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিছুকাল পর যোষেফকে বলা হল, “আপনার বাবা অসুস্থ হয়ে পড়েছেন।” অতএব তিনি তাঁর দুই ছেলে মনঃশি ও ইফ্রয়িমকে সঙ্গে করে নিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল ঘটনা হইলে পর কেহ যোষেফকে বলিল, দেখুন, আপনার পিতা পীড়িত; তাহাতে তিনি আপনার দুই পুত্র মনঃশি ও ইফ্রয়িমকে সঙ্গে লইয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল ঘটনা হইলে পর কেহ যোষেফকে বলিল, দেখুন, আপনার পিতা পীড়িত; তাহাতে তিনি আপনার দুই পুত্র মনঃশি ও ইফ্রয়িমকে সঙ্গে লইয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কিছু দিন পরে যোষেফ খবর পেলেন যে, তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তখন তিনি তাঁর দুই ছেলে মনঃশি আর ইফ্রয়িমকে সংগে নিয়ে সেখানে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কিছু দিন পরে ইউসুফ খবর পেলেন যে, তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তখন তিনি তাঁর দুই ছেলে মানশা আর আফরাহীমকে সংগে নিয়ে সেখানে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর কিছুকাল পরে যোষেফ সংবাদ পেলেন যে তাঁর পিতা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তখন তাঁর দুই পুত্র মনঃশি ও ইফ্রয়িমকে সঙ্গে নিয়ে তাঁর পিতাকে দেখতে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু সময় পরে যোষেফ জানতে পারলেন যে তাঁর পিতা খুব অসুস্থ| তাই যোষেফ তাঁর দুই পুত্র মনঃশি ও ইফ্রয়িমকে নিয়ে তাঁর পিতার কাছে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এ সব ঘটনা হলে পর কেউ যোষেফকে বলল, “দেখুন, আপনার বাবা অসুস্থ;” তাতে তিনি নিজের দুই ছেলে মনঃশি ও ইফ্রয়িমকে সঙ্গে নিয়ে গেলেন।