Genesis 48:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসরাইল বার্ধক্যের দরুন দৃষ্টি ক্ষীণ হওয়াতে দেখতে পেলেন না; আর তারা কাছে আনীত হলে তিনি তাদেরকে চুম্বন ও আলিঙ্গন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বার্ধক্যের কারণে ইস্রায়েলের চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছিল, এবং দেখতে তাঁর খুব অসুবিধা হত। তাই যোষেফ নিজের ছেলেদের তাঁর খুব কাছে নিয়ে এলেন, এবং তাঁর বাবা তাদের চুমু দিলেন ও তাদের আলিঙ্গন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল বার্দ্ধক্য প্রযুক্ত ক্ষীণ দৃষ্টি হওয়াতে দেখিতে পাইলেন না; আর তাহারা নিকটে আনীত হইলে তিনি তাহাদিগকে চুম্বন ও আলিঙ্গন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েল বার্ধক্য প্রযুক্ত দৃষ্টি ক্ষীণ হওয়াতে দেখিতে পাইলেন না; আর তাহারা নিকটে আনীত হইলে তিনি তাহাদিগকে চুম্বন ও আলিঙ্গন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বুড়ো বয়সে চোখে দেখবার ক্ষমতা কমে যাওয়ায় ইস্রায়েল ভাল করে দেখতে পাচ্ছিলেন না। সেইজন্য যোষেফ তাঁর ছেলেদের তাঁর বাবার কাছে নিয়ে গেলেন। তখন ইস্রায়েল তাদের জড়িয়ে ধরে চুম্বন করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বুড়ো বয়সে চোখে দেখবার ক্ষমতা কমে যাওয়ায় ইসরাইল ভাল করে দেখতে পাচ্ছিলেন না। সেইজন্য ইউসুফ তাঁর ছেলেদের তাঁর বাবার কাছে নিয়ে গেলেন। তখন ইসরাইল তাদের জড়িয়ে ধরে চুম্বন করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বার্ধক্যের দরুণ ইসরায়েলের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গিয়েছিল, তিনি দেখতে পেতেন না। যোষেফ তাঁর পুত্রদের তাঁর কাছে নিয়ে গেলে তিনি তাদের জড়িয়ে ধরে চুম্বন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল বৃদ্ধ হয়েছিলেন এবং চোখেও ভালো দেখতে পেতেন না| তাই যোষেফ দুই পুত্রকে পিতার খুব কাছে নিয়ে এলেন| ইস্রায়েল তাদের গলা জড়িয়ে চুমু খেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েল বার্ধক্যের জন্য ক্ষীণ দৃষ্টি হওয়াতে দেখতে পেলেন না; আর তারা কাছে আসলে তিনি তাদেরকে চুম্বন ও আলিঙ্গন করলেন।