Genesis 48:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইসরাইল ইউসুফকে বললেন, আমি ভেবেছিলাম, তোমার মুখ আর দেখতে পাব না; কিন্তু দেখ, আল্লাহ্‌ আমাকে তোমার বংশও দেখালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল যোষেফকে বললেন, “আমি কখনও আশা করিনি যে তোমার মুখ আবার দেখতে পাব, আর ঈশ্বর এখন আমাকে তোমার সন্তানদেরও দেখার সুযোগ করে দিলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল যোষেফকে কহিলেন, আমি ভাবিয়াছিলাম, তোমার মুখ আর দেখিতে পাইব না; কিন্তু দেখ, ঈশ্বর আমাকে তোমার বংশও দেখাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল যোষেফকে কহিলেন, আমি ভাবিয়াছিলাম, তোমার মুখ আর দেখিতে পাইব না; কিন্তু দেখ, ঈশ্বর আমাকে তোমার বংশও দেখাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যোষেফকে বললেন, “আমি আর তোমার মুখ দেখতে পাব বলে ভাবি নি, কিন্তু ঈশ্বর কেবল তোমাকে নয়, তোমার ছেলেদেরও আমাকে দেখতে দিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ইউসুফকে বললেন, “আমি আর তোমার মুখ দেখতে পাব বলে ভাবি নি, কিন্তু আল্লাহ্‌ কেবল তোমাকে নয়, তোমার ছেলেদেরও আমাকে দেখতে দিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল যোষেফকে বললেন, আমি ভেবেছিলাম, তোমাকে আমি আর দেখতে পাব না, কিন্তু ঈশ্বর তোমার পুত্রদেরও আমাকে দেখতে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ইস্রায়েল যোষেফকে বললেন, “আমি ভাবতেই পারি নি যে কখনও তোমার মুখ দেখতে পাব| কিন্তু দেখ ঈশ্বর আমাকে, তোমার এমনকি তোমার পুত্রদেরও দেখতে দিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েল যোষেফকে বললেন, “আমি ভেবেছিলাম, তোমার মুখ আর দেখতে পাব না; কিন্তু দেখ, ঈশ্বর আমাকে তোমার বংশও দেখালেন।”