Genesis 48:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসুফ তাদেরকে ইয়াকুবের কোল থেকে তুলে নিলেন ও ভূমিতে মুখ রেখে পিতাকে সালাম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যোষেফ ইস্রায়েলের দুই হাঁটুর মাঝখান থেকে তাদের সরিয়ে দিলেন এবং মাটিতে মুখ ঠেকিয়ে নতজানু হলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোষেফ দুই জানুর মধ্য হইতে তাহাদিগকে বাহির করিলেন, ও ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোষেফ দুই জানুর মধ্য হইতে তাহাদিগকে বাহির করিলেন, ও ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যোষেফ তাঁর বাবার হাঁটুর পাশ থেকে তাঁর ছেলেদের সরিয়ে দিয়ে মাটিতে উবুড় হয়ে তাঁর বাবাকে প্রণাম করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইউসুফ তাঁর বাবার হাঁটুর পাশ থেকে তাঁর ছেলেদের সরিয়ে দিয়ে মাটিতে উবুড় হয়ে তাঁর বাবাকে সম্মান দেখালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ তখন তাদের ইসরায়েলের কোল থেকে নামিয়ে দিলেন এবং মাটিতে নত হয়ে প্রণিপাত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যোষেফ ইস্রায়েলের কোল থেকে তার পুত্রদের নিলেন এবং তারা ইস্রায়েলের সামনে মাথা নত করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোষেফ দুই জানুর মধ্য থেকে তাদেরকে বের করলেন ও ভূমিতে মুখ দিয়ে প্রণাম করলেন।