Genesis 48:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসুফ দু’জনকে নিয়ে তাঁর ডান হাত দিয়ে আফরাহীমকে ধরে ইসরাইলের বাম দিকে ও বাম হাত দিয়ে মানশাকে ধরে ইসরাইলের ডান দিকে, তাঁর কাছে উপস্থিত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যোষেফ তাদের দুজনকে নিয়ে, ইফ্রয়িমকে নিজের ডানদিকে রেখে ইস্রায়েলের বাঁ হাতের দিকে এবং মনঃশিকে নিজের বাঁদিকে রেখে ইস্রায়েলের ডান হাতের দিকে এগিয়ে দিলেন, এবং তাঁর খুব কাছাকাছি নিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোষেফ দুই জনকে লইয়া আপন দক্ষিণ হস্ত দ্বারা ইফ্রয়িমকে ধরিয়া ইস্রায়েলের বামদিকে, ও বাম হস্ত দ্বারা মনঃশিকে ধরিয়া ইস্রায়েলের দক্ষিণদিকে তাঁহার নিকটে উপস্থিত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোষেফ দুই জনকে লইয়া আপন দক্ষিণ হস্ত দ্বারা ইফ্রয়িমকে ধরিয়া ইস্রায়েলের বামদিকে ও বাম হস্ত দ্বারা মনঃশিকে ধরিয়া ইস্রায়েলের দক্ষিণদিকে তাঁহার নিকটে উপস্থিত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ তারপর তাঁর দুই ছেলেকে আবার ইস্রায়েলের কাছে আনলেন। তিনি ইফ্রয়িমকে ডান হাতে ধরে ইস্রায়েলের বাঁ দিকে এবং মনঃশিকে বাঁ হাতে ধরে তাঁর ডান দিকে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ তারপর তাঁর দুই ছেলেকে আবার ইসরাইলের কাছে আনলেন। তিনি আফরাহীমকে ডান হাতে ধরে ইসরাইলের বাঁ দিকে এবং মানশাকে বাঁ হাতে ধরে তাঁর ডান দিকে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যোষেফ তাঁর দুই পুত্রকে, ডান হাতে ইফ্রয়িমকে ধরে ইসরায়েলের বাঁ দিকে এবং বাঁ হাতে মনঃশিকে ধরে ইসরায়েলের ডান দিকে নিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ ইফ্রয়িমকে তাঁর ডানদিকে এবং মনঃশিকে তার বাঁ দিকে রাখলেন| (সুতরাং ইফ্রয়িম ইস্রায়েলের বাম দিকে ও মনঃশি তার ডান দিকে রইল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোষেফ দুই জনকে নিয়ে নিজের ডান হাত দিয়ে ইফ্রয়িমকে ধরে ইস্রায়েলের বামদিকে ও বাম হাত দিয়ে মনঃশিকে ধরে ইস্রায়েলের ডানদিকে তাঁর কাছে উপস্থিত করলেন।