Genesis 48:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসরাইল ডান হাত বাড়িয়ে কনিষ্ঠ আফরাহীমের মাথার উপরে রাখলেন এবং বাম হাত মানশার মাথার উপর রাখলেন। এই তাঁর বিবেচনাসিদ্ধ বাহুব্যবহার, কারণ মানশা প্রথমজাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইস্রায়েল তাঁর ডান হাত বাড়িয়ে দিলেন এবং তা ইফ্রয়িমের মাথায় রাখলেন, যদিও সেই ছিল ছোটো, এবং তাঁর হাত দুটি আড়াআড়িভাবে বাড়িয়ে দিয়ে, তিনি তাঁর বাঁ হাত মনঃশির মাথায় রাখলেন, যদিও মনঃশিই ছিল প্রথমজাত সন্তান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল দক্ষিণ হস্ত বাড়াইয়া কনিষ্ঠ ইফ্রয়িমের মস্তকে দিলেন, এবং বাম হস্ত মনঃশির মস্তকে রাখিলেন। এ তাঁহার বিবেচনাসিদ্ধ বাহুচালন, কারণ মনঃশি প্রথমজাত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েল দক্ষিণ হস্ত বাড়াইয়া কনিষ্ঠ ইফ্রয়িমের মস্তকে দিলেন, এবং বাম হস্ত মনঃশির মস্তকে রাখিলেন। এ তাঁহার বিবেচনাসিদ্ধ বাহুচালন, কারণ মনঃশি প্রথমজাত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ইস্রায়েল আড়াআড়ি ভাবে হাত বাড়িয়ে ডান হাত যোষেফের ছোট ছেলে ইফ্রয়িমের মাথায় রাখলেন; আর মনঃশি যোষেফের বড় ছেলে হলেও তার মাথায় রাখলেন তাঁর বাঁ হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইসরাইল আড়াআড়ি ভাবে হাত বাড়িয়ে ডান হাত ইউসুফের ছোট ছেলে আফরাহীমের মাথায় রাখলেন; আর মানশা ইউসুফের বড় ছেলে হলেও তার মাথায় রাখলেন তাঁর বাঁ হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ইসরায়েল আড়াআড়ি ভাবে হাত বড়িয়ে ডান হাত কনিষ্ঠ পুত্র ইফ্রয়িমের মাথায় রাখলেন আর বাঁ হাত রাখলেন মনঃশির মাথায়। যদিও মনঃশিই ছিল প্রথম সন্তান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইস্রায়েল তাঁর হাত আড়াআড়ি ভাবে রেখে তাঁর ডান হাত ছোট পুত্র ইফ্রয়িমের মাথায় রাখলেন| ইস্রায়েল তাঁর বাম হাত বড় পুত্র মনঃশির মাথায় রাখলেন| মনঃশি প্রথমজাত হলেও তিনি বাম হাত তার উপরে রাখলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েল ডান হাত বাড়িয়ে ছোট ছেলে ইফ্রয়িমের মাথায় দিলেন এবং বাম হাত মনঃশির মাথায় রাখলেন। এ তার বিবেচনা সম্পন্ন বাহুচালন, কারণ মনঃশি প্রথমজাত।