Genesis 48:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি ইউসুফকে দোয়া করে বললেন, সেই আল্লাহ্‌, যাঁর সাক্ষাতে আমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইস্‌হাক গমনাগমন করতেন— সেই আল্লাহ্‌, যিনি প্রথম থেকে আজ পর্যন্ত আমার পালক হয়ে আসছেন—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি যোষেফকে আশীর্বাদ করে বললেন, “আমার পূর্বপুরুষ অব্রাহাম ও ইস্‌হাক যে ঈশ্বরের সামনে বিশ্বস্ততাপূর্বক চলাফেরা করতেন, আজও পর্যন্ত আমার সমগ্র জীবনভোর যে ঈশ্বর আমার মেষপালক হয়ে থেকেছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি যোষেফকে আশীর্ব্বাদ করিয়া কহিলেন, সেই ঈশ্বর, যাঁহার সাক্ষাতে আমার পিতৃপুরুষ অব্রাহাম ও ইস্‌হাক গমনাগমন করিতেন—সেই ঈশ্বর, যিনি প্রথমাবধি অদ্য পর্য্যন্ত আমার পালক হইয়া আসিতেছেন—সেই দূত,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি যোষেফকে আশীর্বাদ করিয়া কহিলেন, সেই ঈশ্বর, যাঁহার সাক্ষাতে আমার পিতৃপুরুষ অব্রাহাম ও ইস্‌হাক গমনাগমন করিতেন- সেই ঈশ্বর, যিনি প্রথমাবধি অদ্য পর্যন্ত আমার পালক হইয়া আসিতেছেন-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি যোষেফকে আশীর্বাদ করে বললেন, “সেই ঈশ্বর, যাঁর ইচ্ছামত আমার পূর্বপুরুষ অব্রাহাম আর ইস্‌হাক চলতেন, আমার জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত যিনি আমাকে রাখালের মত পালন করে আসছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি ইউসুফকে দোয়া করে বললেন, “সেই আল্লাহ্‌, যাঁর ইচ্ছামত আমার পূর্বপুরুষ ইব্রাহিম আর ইসহাক চলতেন, আমার জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত যিনি আমাকে রাখালের মত পালন করে আসছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল তাদের এই বলে আশীর্বাদ করলেন: আমার পিতৃপুরুষ অব্রাহাম ও ইস্‌হাক যে ঈশ্বরের সাক্ষাতে জীবনযাপন করে গিয়েছেন, প্রথম থেকে আজ অবধি যে ঈশ্বর আমাকে পালন করেছেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল যোষেফকে আশীর্বাদ করে বললেন, “আমার পূর্বপুরুষ অব্রাহাম ও ইসহাক আমাদের ঈশ্বরের উপাসনা করতেন| আর সেই ঈশ্বরই সারা জীবন আমায় বহন করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি যোষেফকে আশীর্বাদ করে বললেন, “সেই ঈশ্বর, যাঁর সামনে আমার পূর্বপুরুষ অব্রাহাম ও ইসহাক যাতায়াত করতেন সেই ঈশ্বর, যিনি প্রথম থেকে আজ পর্যন্ত আমার পালক হয়ে আসছেন