Genesis 48:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই ফেরেশতা, যিনি আমাকে সমস্ত আপদ থেকে মুক্ত করেছেন, তিনিই এই বালক দু’টিকে দোয়া করুন। এদের দ্বারা আমার নাম ও আমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইস্হাকের নাম পরিচিত হোক এবং এরা দেশের মধ্যে বহুগোষ্ঠীতে পরিণত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দূত আমাকে সব অনিষ্ট থেকে রক্ষা করেছেন, তিনিই এই বালকদের আশীর্বাদ করুন। তারা আমার এবং আমার পূর্বপুরুষ অব্রাহাম ও ইস্হাকের নাম দ্বারাই পরিচিত হোক, আর তারা এই পৃথিবীর বুকে ব্যাপকভাবে বৃদ্ধিলাভ করুক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি আমাকে সমস্ত আপদ হইতে মুক্ত করিয়াছেন—তিনিই এই বালক দুইটীকে আশীর্ব্বাদ করুন। ইহাদের দ্বারা আমার নাম ও আমার পিতৃপুরুষ অব্রাহামের ও ইস্হাকের নাম আখ্যাত হউক, এবং ইহারা দেশের মধ্যে বহুগোষ্ঠীক হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দূত, যিনি আমাকে সমস্ত আপদ হইতে মুক্ত করিয়াছেন, তিনিই এই বালক দুইটিকে আশীর্বাদ করুন। ইহাদের দ্বারা আমার নাম ও আমার পিতৃপুরুষ অব্রাহামের ও ইস্হাকের নাম আখ্যাত হউক এবং ইহারা দেশের মধ্যে বহুগোষ্ঠীতে পরিণত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই স্বর্গদূত, যিনি আমাকে সমস্ত বিপদের হাত থেকে উদ্ধার করেছেন, তিনি এই ছেলেদের আশীর্বাদ করুন। এদের মধ্য দিয়েই আমার ও আমার পূর্বপুরুষ অব্রাহাম ও ইস্হাকের নাম বেঁচে থাকুক। আমাদের দেশের মধ্যে তাদের বংশের লোকেরা সংখ্যায় অনেক বেড়ে উঠুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ফেরেশতা, যিনি আমাকে সমস্ত বিপদের হাত থেকে উদ্ধার করেছেন, তিনি এই ছেলেদের দোয়া করুন। এদের মধ্য দিয়েই আমার ও আমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের নাম বেঁচে থাকুক। আমাদের দেশের মধ্যে তাদের বংশের লোকেরা সংখ্যায় অনেক বেড়ে উঠুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দিব্য পুরুষ সমস্ত সঙ্কট থেকে আমাকে উদ্ধার করেছেন, তিনিই এই বালকদের আশীর্বাদ করুন। আমার এবং আমার পিতৃপুরুষ অব্রাহাম ওই ইস্হাকের নাম এদের মাধ্যমেই হবে বিখ্যাত। পৃথিবীতে এদের বংশ হোক বহুবিস্তৃত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনিই সেই দেবদূত যিনি আমায় সব সমস্যা থেকে রক্ষা করেছেন| আমার প্রার্থনা, তিনিই এই পুত্রদের আশীর্বাদ করবেন| এখন এই পুত্ররা আমার এবং আমার পূর্বপুরুষ অব্রাহাম ও ইসহাকের নামে আখ্যাত হোক্| আমার প্রার্থনা তারা যেন পৃথিবীতে বৃদ্ধি পযে বহু বংশ ও বহু জাতি হয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দূত, যিনি আমাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করেছেন তিনিই এই ছেলে দুটিকে আশীর্বাদ করুন। এদের মাধ্যমে আমার নাম ও আমার পূর্বপুরুষ অব্রাহামের ও ইসহাকের নাম আখ্যাত হোক এবং এরা দেশের মধ্যে বহুগোষ্ঠী হোক।”