Genesis 48:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আফরাহীমের মাথায় পিতা ডান হাত দিয়েছেন দেখে ইউসুফ অসন্তুষ্ট হলেন, আর তিনি আফরাহীমের মাথা থেকে মানশার মাথায় স্থাপন করার জন্য পিতার হাত তুলে ধরলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফ যখন দেখলেন যে তাঁর বাবা তাঁর ডান হাত ইফ্রয়িমের মাথায় রেখেছেন তখন তিনি অসন্তুষ্ট হলেন; তাই তিনি তাঁর বাবার হাতটি মনঃশির মাথার উপর রাখার জন্য সেটি ধরে ইফ্রয়িমের মাথার উপর থেকে সরিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইফ্রয়িমের মস্তকে পিতা দক্ষিণ হস্ত দিয়াছেন দেখিয়া যোষেফ অসন্তুষ্ট হইলেন, আর তিনি ইফ্রয়িমের মস্তক হইতে মনঃশির মস্তকে স্থাপনার্থে পিতার হস্ত তুলিয়া ধরিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইফ্রয়িমের মস্তকে পিতা দক্ষিণ হস্ত দিয়াছেন দেখিয়া যোষেফ অসন্তুষ্ট হইলেন, আর তিনি ইফ্রয়িমের মস্তক হইতে মনঃশির মস্তকে স্থাপনার্থে পিতার হস্ত তুলিয়া ধরিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবা তাঁর ডান হাতখানা ইফ্রয়িমের মাথার উপর রেখেছেন দেখে যোষেফ খুশী হলেন না। তিনি তা ইফ্রয়িমের মাথার উপর থেকে সরিয়ে মনঃশির মাথার উপর রাখবার উদ্দেশ্যে তাঁর বাবার হাত ধরে বললেন, “বাবা, এইভাবে নয়। এই যে আমার বড় ছেলে। তোমার ডান হাত এর মাথার উপরে রাখ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতা তাঁর ডান হাতখানা আফরাহীমের মাথার উপর রেখেছেন দেখে ইউসুফ খুশী হলেন না। তিনি তা আফরাহীমের মাথার উপর থেকে সরিয়ে মানশার মাথার উপর রাখবার উদ্দেশ্যে তাঁর বাবার হাত ধরে বললেন, “বাবা, এইভাবে নয়। এই যে আমার বড় ছেলে। তোমার ডান হাত এর মাথার উপরে রাখ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ দেখলেন তাঁর পিতা ডান হাত রেখেছেন ইফ্রিয়িমের মাথায়। এটা তাঁর খারাপ লাগল। তিনি তাঁর পিতার হাত ইফ্রয়িমের মাথা থেকে সরিয়ে মনঃশির মাথায় রাখতে চাইলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ যখন দেখলেন তাঁর পিতা ডান হাত ইফ্রয়িমের মাথায় রেখেছেন, তখন তিনি খুশী হলেন না| যোষেফ পিতার হাত ইফ্রয়িমের মাথা থেকে তুলে ধরে মনঃশির মাথায় রাখতে চাইলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইফ্রয়িমের মাথায় বাবা ডান হাত দিয়েছেন দেখে যোষেফ অসন্তষ্ট হলেন, আর তিনি ইফ্রয়িমের মাথা থেকে মনঃশির মাথায় রাখার জন্য বাবার হাত তুলে ধরলেন।