Genesis 48:18 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসুফ পিতাকে বললেন, আব্বা, এমন নয়, এই প্রথম জাত, এরই মাথায় ডান হাত দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফ তাঁকে বললেন, “হে আমার বাবা, না না, এই প্রথমজাত, এরই মাথার উপর আপনার ডান হাতটি রাখুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোযেফ পিতাকে কহিলেন, পিতঃ, এমন নয়, এই প্রথমজাত, ইহারই মস্তকে দক্ষিণ হস্ত দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ পিতাকে কহিলেন, পিতঃ, এমন নয়, এই প্রথম জাত, ইহারই মস্তকে দক্ষিণ হস্ত দিউন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ তাঁর বাবাকে বললেন, পিতা এটা ঠিক হচ্ছে না, এ-ই হচ্ছে বড়, আপনার ডান হাত এর মাথায় রাখুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ তাঁর পিতাকে বললেন, “আপনি আপনার ডান হাত ভুল জনের মাথার উপর রেখেছেন| মনঃশিই প্রথমজাত| তার উপরেই ডান হাত রাখুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোষেফ বাবাকে বললেন, “বাবা, এমন না, এই প্রথমজাত, এরই মাথায় ডান হাত দিন।”