Genesis 48:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাঁর পিতা অসম্মত হয়ে বললেন, বৎস, তা আমি জানি, আমি জানি; এও এক জাতি হবে এবং মহানও হবে, তবুও এর কনিষ্ঠ ভাই তার চেয়েও মহান হবে ও তার বংশ বহুগোষ্ঠীতে পরিণত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তাঁর বাবা তা প্রত্যাখ্যান করে বললেন, “আমি জানি, বাছা, আমি জানি। সেও এক জাতিতে পরিণত হবে, এবং সেও মহান হবে। তা সত্ত্বেও, তার ছোটো ভাই তার থেকেও মহান হবে এবং তার বংশধরেরা এক জাতিপুঞ্জ হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাঁহার পিতা অসম্মত হইয়া কহিলেন, বৎস, তাহা আমি জানি, আমি জানি; এও এক জাতি হইবে, এবং মহান্ও হইবে, তথাপি ইহার কনিষ্ঠ ভ্রাতা ইহা অপেক্ষাও মহান্‌ হইবে, ও তাহার বংশ বহুগোষ্ঠীক হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাঁহার পিতা অসম্মত হইয়া কহিলেন, বৎস, তাহা আমি জানি, আমি জানি; এও এক জাতি হইবে, এবং মহানও হইবে, তথাপি ইহার কনিষ্ঠ ভ্রাতা ইহা অপেক্ষাও মহান হইবে, ও তাহার বংশ বহুগোষ্ঠীতে পরিণত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাঁর বাবা তাতে আপত্তি জানিয়ে বললেন, “আমি তা জানি বাবা, আমি তা জানি। সেও মহান হবে এবং তার বংশের লোকেরা একটা জাতি হয়ে গড়ে উঠবে। কিন্তু তার ছোট ভাই তার চেয়েও মহান হবে এবং তার বংশের লোকদের মধ্য থেকে অনেকগুলো জাতি গড়ে উঠবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাঁর পিতা তাতে আপত্তি জানিয়ে বললেন, “আমি তা জানি বাবা, আমি তা জানি। সেও মহান হবে এবং তার বংশের লোকেরা একটা জাতি হয়ে গড়ে উঠবে। কিন্তু তার ছোট ভাই তার চেয়েও মহান হবে এবং তার বংশের লোকদের মধ্য থেকে অনেকগুলো জাতি গড়ে উঠবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তাঁর পিতা তাতে রাজী না হয়ে বললেন, আমি তা জানি পুত্র। আমি জানি এ-ও এক জাতির জনক হবে, এ-ও হবে মহান, কিন্তু এর ছোট ভাই এর চেয়েও বড় হবে এবং তার বংশধরেরা বহু জাতিতে পরিণত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তাঁর পিতা তর্ক করে বললেন, “আমি জানি বৎস, আমি জানি| মনঃশি প্রথমজাত সে মহান হবে, বহুলোকের পিতা হবে কিন্তু ছোট জন বড় জনের চেয়েও মহান হবে আর তার বংশ আরও অনেক হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তাঁর বাবা অসম্মত হয়ে বললেন, “বৎস তা আমি জানি, আমি জানি, এও এক জাতি হবে এবং মহানও হবে, তবুও এর ছোট ভাই এর থেকেও মহান হবে ও তার বংশ বহুগোষ্ঠী হবে।”