Genesis 48:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন কেউ ইয়াকুবকে সংবাদ দিয়ে বললো, দেখুন, আপনার পুত্র ইউসুফ এসেছেন; তাতে ইসরাইল দেহের সমস্ত শক্তি প্রয়োগ করে বিছানায় উঠে বসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোবকে যখন বলা হল, “আপনার ছেলে যোষেফ আপনার কাছে এসেছেন,” তখন ইস্রায়েল শক্তি সঞ্চয় করে বিছানায় উঠে বসলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন কেহ যাকোবকে সংবাদ দিয়া কহিল, দেখুন, আপনার পুত্র যোষেফ আসিয়াছেন; তাহাতে ইস্রায়েল আপনাকে সবল করিয়া শয্যায় উঠিয়া বসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন কেহ যাকোবকে সংবাদ দিয়া কহিল, দেখুন, আপনার পুত্র যোষেফ আসিয়াছেন; তাহাতে ইস্রায়েল আপনাকে সবল করিয়া শয্যায় উঠিয়া বসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন যাকোবকে বলা হল যে, তাঁর ছেলে যোষেফ তাঁর কাছে এসেছেন, তখন তিনি তাঁর সমস্ত শক্তি দিয়ে নিজেকে টেনে তুলে বিছানার উপর উঠে বসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন ইয়াকুবকে বলা হল যে, তাঁর ছেলে ইউসুফ তাঁর কাছে এসেছেন, তখন তিনি তাঁর সমস্ত শক্তি দিয়ে নিজেকে টেনে তুলে বিছানার উপর উঠে বসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব শুনলেন যে যোষেফ তাঁকে দেখতে এসেছেন, তিনি তখন অতি কষ্টে বিছানায় উঠে বসলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ সেখানে পৌঁছালে ইস্রায়েলকে কেউ খবর দিলেন, “আপনার পুত্র যোষেফ আপনাকে দেখতে এসেছেন|” ইস্রায়েল খুব দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি খুব চেষ্টা করে কোন মতে বিছানায় উঠে বসলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন কেউ যাকোবকে সংবাদ দিয়ে বলল, “দেখুন, আপনার ছেলে যোষেফ এসেছেন; তাতে ইস্রায়েল নিজেকে সবল করে শয্যায় উঠে বসলেন।”