Genesis 48:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন তিনি তাদেরকে দোয়া করে বললেন, ইসরাইল জাতি তোমার নাম করে দোয়া করবে, বলবে, আল্লাহ্‌ তোমাকে আফরাহীম ও মানশার মত করুন। এভাবে তিনি মানশা থেকে আফরাহীমকে প্রধান স্থান দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন তিনি তাদের আশীর্বাদ করে বললেন, “তোমার নামেই ইস্রায়েল এই আশীর্বাদ উচ্চারণ করবে: ‘ঈশ্বর তোমাকে ইফ্রয়িম ও মনঃশির মতো করুন।’ ” অতএব তিনি ইফ্রয়িমকে মনঃশির আগে রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন তিনি তাহাদিগকে আশীর্ব্বাদ করিয়া কহিলেন, ইস্রায়েল তোমার নাম করিয়া আশীর্ব্বাদ করিবে, বলিবে, ঈশ্বর তোমাকে ইফ্রয়িমের ও মনঃশির তুল্য করুন। এইরূপে তিনি মনঃশি হইতে ইফ্রয়িমকে অগ্রগণ্য করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন তিনি তাহাদিগকে আশীর্বাদ করিয়া কহিলেন, ইস্রায়েল তোমার নাম করিয়া আশীর্বাদ করিবে, বলিবে, ঈশ্বর তোমাকে ইফ্রয়িমের ও মনঃশির তুল্য করুন। এইরূপে তিনি মনঃশি হইতে ইফ্রয়িমকে অগ্রগণ্য করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েল তারপর ছেলে দু’টিকে আশীর্বাদ করলেন এবং বললেন, “ইস্রায়েলীয়েরা কাউকে আশীর্বাদ করবার সময় তোমাদের নাম করে বলবে, ‘ঈশ্বর তোমাকে ইফ্রয়িম ও মনঃশির মত করুন।’ ” এই বলে তিনি মনঃশির চেয়ে ইফ্রয়িমকে বড় স্থান দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল তারপর ছেলে দু’টিকে দোয়া করলেন এবং বললেন, “ইসরাইলীয়রা কাউকে দোয়া করবার সময় তোমাদের নাম করে বলবে, ‘আল্লাহ্‌ তোমাকে আফরাহীম ও মানশার মত করুন।’ ” এই বলে তিনি মানশার চেয়ে আফরাহীমকে বড় স্থান দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন তিনি তাদের আশীর্বাদ করে বললেন: ইসরায়েলীরা কাউকে আশীর্বাদ করার সময় তোমাদের নাম উল্লেখ করে বলবে, ঈশ্বর তোমাকে ইফ্রয়িম ও মনঃশির মত করুন। এইভাবে তিনি মনঃশির চেয়ে ইফ্রয়িমকে প্রাধান্য দিলেন। তারপর ইসরায়েল যোষেফকে বললেন, দেখ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ইস্রায়েল সেই দিন এই বলে আশীর্বাদ করলেন, “ইস্রায়েল কাউকে আশীর্বাদ করতে তোমাদেরই নাম ব্যবহার করবে| তারা বলবে, ‘ঈশ্বর তোমাকে যেন মনঃশি ও ইফ্রয়িমের মতো করেন|’” এইভাবে ইস্রায়েল মনঃশির চাইতে ইফ্রয়িমকে বড় করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন তিনি তাঁদেরকে আশীর্বাদ করে বললেন, “ইস্রায়েল তোমার নাম করে আশীর্বাদ করবে, বলবে, ঈশ্বর তোমাকে ইফ্রয়িমের ও মনঃশির সমান করুন।” এই ভাবে তিনি মনঃশি থেকে ইফ্রয়িমকে অগ্রগন্য করলেন।