Genesis 48:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইসরাইল ইউসুফকে বললেন, দেখ, আমার মৃত্যু আসন্ন; কিন্তু আল্লাহ্‌ তোমাদের সহবর্তী থাকবেন ও তোমাদেরকে আবার তোমাদের পূর্বপুরুষদের দেশে নিয়ে যাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ইস্রায়েল যোষেফকে বললেন, “আমি মরতে চলেছি, কিন্তু ঈশ্বর তোমাদের সহবর্তী থাকবেন এবং তোমাদের পূর্বপুরুষদের দেশে তোমাদের ফিরিয়ে নিয়ে যাবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল যোষেফকে কহিলেন, দেখ, আমি মরিতেছি; কিন্তু ঈশ্বর তোমাদের সহবর্ত্তী থাকিবেন, ও তোমাদিগকে আবার তোমাদের পিতৃপুরুষদের দেশে লইয়া যাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল যোষেফকে কহিলেন, দেখ, আমি মরিতেছি; কিন্তু ঈশ্বর তোমাদের সহবর্তী থাকিবেন, ও তোমাদিগকে আবার তোমাদের পিতৃপুরুষদের দেশে লইয়া যাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ইস্রায়েল যোষেফকে বললেন, “দেখ, আমার মৃত্যুর সময় প্রায় এসে গেছে। কিন্তু ঈশ্বর তোমাদের সংগে থাকবেন এবং তোমাদের পূর্বপুরুষদের দেশে তোমাদের ফিরিয়ে নিয়ে যাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইসরাইল ইউসুফকে বললেন, “দেখ, আমার মৃত্যুর সময় প্রায় এসে গেছে। কিন্তু আল্লাহ্‌ তোমাদের সংগে থাকবেন এবং তোমাদের পূর্বপুরুষদের দেশে তোমাদের ফিরিয়ে নিয়ে যাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মৃত্যু আসন্ন। ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন এবং তিনিই তোমাকে পিতৃপুরুষদের দেশে ফিরিয়ে নিয়ে যাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ইস্রায়েল যোষেফকে বললেন, “দেখ আমার মৃত্যুর সময় কাছে এসে গেছে| কিন্তু ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন| তিনিই তোমাকে আবার তোমার পূর্বপুরুষদের দেশে নিয়ে যাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েল যোষেফকে বললেন, “দেখ, আমি মারা যাচ্ছি; কিন্তু ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন ও তোমাদেরকে আবার তোমাদের পূর্বপুরুষদের দেশে নিয়ে যাবেন।