Genesis 48:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার ভাইদের চেয়ে তোমাকে এক অংশ বেশি দিলাম; এটি আমি নিজের তলোয়ার ও ধনুক দ্বারা আমোরীয়দের হাত থেকে অধিকার করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি তোমার দাদা-ভাইদের যা দেব তা থেকেও তোমাকে দেশের আরও একটি বেশি শৈলশিরা দেব, যে শৈলশিরাটি আমি আমার তরোয়াল ও আমার ধনুক দিয়ে ইমোরীয়দের কাছ থেকে অধিকার করেছিলাম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ভ্রাতাদের অপেক্ষা এক অংশ তোমাকে বেশী দিলাম; তাহা আমি আপন খড়গ ও ধনুর দ্বারা ইমোরীয়দের হস্ত হইতে লইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ভ্রাতাদের অপেক্ষা এক অংশ তোমাকে বেশী দিলাম; ইহা আমি আপন খড়্গ ও ধনুর দ্বারা ইমোরীয়দের হস্ত হইতে লইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ভাইদের চেয়ে কিছু বেশী সম্পত্তি আমি তোমাকে দিলাম। যে জায়গাটা আমি তলোয়ার ও ধনুক দিয়ে যুদ্ধ করে ইমোরীয়দের হাত থেকে নিয়ে নিয়েছিলাম সেই জায়গাটাই আমি তোমাকে দিলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ভাইদের চেয়ে কিছু বেশী সম্পত্তি আমি তোমাকে দিলাম। যে জায়গাটা আমি তলোয়ার ও ধনুক দিয়ে যুদ্ধ করে আমোরীয়দের হাত থেকে নিয়ে নিয়েছিলাম সেই জায়গাটাই আমি তোমাকে দিলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর আমি তোমাকে তোমার ভাইদের চেয়ে সম্পত্তির এক অংশ বেশী হিসাবে একটি উৎকৃষ্ট স্থান (শেখেম) দিলাম। আমি নিজে যুদ্ধ করে এটি ইমোরীদের কাছ থেকে দখল করেছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে যা দিলাম তা তোমার ভাইদের দিই নি| ইমোরীয়দের হাত থেকে যে পাহাড় আমি জয় করে নিয়েছিলাম তা তোমায় দিচ্ছি| আমি সেই পাহাড় জয় করতে আমার তরবারি ও ধনুক ব্যবহার করেছিলাম এবং আমি জয়ী হয়েছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার ভাইদের থেকে এক অংশ তোমাকে বেশী দিলাম; তা আমি নিজের তরোয়াল ও ধনুকের মাধ্যমে ইমোরীয়দের হাত থেকে নিয়েছি।”