Genesis 48:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াকুব ইউসুফকে বললেন, কেনান দেশে, লূস নামক স্থানে, সর্বশক্তিমান আল্লাহ্ আমাকে দর্শন দিয়ে দোয়া করে বলেছিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব যোষেফকে বললেন, “সর্বশক্তিমান ঈশ্বর কনান দেশের লূসে আমাকে দর্শন দিয়েছিলেন, এবং সেখানে তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাকোব যোষেফকে কহিলেন, কনান দেশে, লূস নামক স্থানে, সর্ব্বশক্তিমান ঈশ্বর আমাকে দর্শন দিয়া আশীর্ব্বাদ করিয়াছিলেন, ও বলিয়াছিলেন, দেখ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাকোব যোষেফকে কহিলেন, কনান দেশে, লূস নামক স্থানে, সর্বশক্তিমান ঈশ্বর আমাকে দর্শন দিয়া আশীর্বাদ করিয়াছিলেন, ও বলিয়াছিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যাকোব যোষেফকে বললেন, “সর্বশক্তিমান ঈশ্বর কনান দেশের লূস শহরে আমাকে দেখা দিয়ে আশীর্বাদ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইয়াকুব ইউসুফকে বললেন, “সর্বশক্তিমান আল্লাহ্ কেনান দেশের লূস শহরে আমাকে দেখা দিয়ে দোয়া করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব যোষেফকে বললেন, কনান দেশে লুস নামক স্থানে সর্বশক্তিমান ঈশ্বর আমাকে দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইস্রায়েল যোষেফকে বললেন, “কনান দেশের লূস নামক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর আমার সামনে আবির্ভূত হয়েছিলেন| সেখানে ঈশ্বর আমায় আশীর্বাদ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাকোব যোষেফকে বললেন, “কনান দেশে, লুস নামক জায়গায়, সর্বশক্তিমান ঈশ্বর আমাকে দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন”