Genesis 48:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মিসরে তোমার কাছে আমার আসার আগে তোমার যে দুই পুত্র মিসর দেশে জন্মেছে, তারা আমারই; রূবেণ ও শিমিয়োনের মত আফরাহীম ও মানশাও আমারই হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন তবে, আমি তোমার কাছে এখানে আসার আগে মিশরে তোমার যে দুই ছেলে জন্মেছিল, তারা আমারই বলে গণ্য হবে; ইফ্রয়িম ও মনঃশি আমারই হবে, ঠিক যেমন রূবেণ ও শিমিয়োনও আমার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিসরে তোমার কাছে আমার আসিবার পূর্ব্বে তোমার যে দুই পুত্র মিসর দেশে জন্মিয়াছে, তাহারা আমারই; রূবেণ ও শিমিয়োনের ন্যায় ইফ্রয়িম ও মনঃশিও আমারই হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিসরে তোমার কাছে আমার আসিবার পূর্বে তোমার যে দুই পুত্র মিসর দেশে জন্মিয়াছে, তাহারা আমারই; রূবেণ ও শিমিয়োনের ন্যায় ইফ্রয়িম ও মনঃশিও আমারই হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার কাছে আসবার আগে তোমার যে দু’টি ছেলের মিসরে জন্ম হয়েছে তাদের আমার সন্তানদের মধ্যেই ধরা হবে। রূবেণ আর শিমিয়োন যেমন আমার তেমনি ইফ্রয়িম আর মনঃশিও আমার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার কাছে আসবার আগে তোমার যে দু’টি ছেলের মিসরে জন্ম হয়েছে তাদের আমার সন্তানদের মধ্যেই ধরা হবে। রূবেণ আর শিমিয়োন যেমন আমার তেমনি আফরাহীম আর মানশাও আমার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি এখানে তোমার কাছে আসার আগে তোমার যে দুটি পুত্র মিশরে জন্মগ্রহণ করেছে তারাও আমার সন্তান বলে গণ্য হবে। রূবেণ ও শিমিয়োন যেমন, ইফ্রিয়িম ও মনঃশিও তেমনি আমার সন্তান। এদের পরে যে সন্তানেরা জন্মাবে তারা তোমার হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর এখন তোমার দুই পুত্র, আমার আসার আগেই মিশর দেশে এদের জন্ম হয়েছিল| তোমার দুই পুত্র মনঃশি ও ইফ্রয়িম আমার কাছে নিজের পুত্রের মতই হোক্| তারা আমার কাছে রূবেণ ও শিমিয়োনের মত হোক্|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মিশরে তোমার কাছে আমার আসবার আগে তোমার যে দুই ছেলে মিশর দেশে জন্মেছে, তারা আমারই; রুবেন ও শিমিয়োনের মতো ইফ্রয়িম ও মনঃশিও আমারই হবে।