Genesis 48:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পদ্দন থেকে আমার আসার সময়ে কেনান দেশে ইফ্রাথে পৌঁছাতে অল্প পথ বাকী থাকতে, পথের মধ্যে আমার কাছে রাহেলা ইন্তেকাল করলো; তাতে আমি সেখানে, ইফ্রাথের, অর্থাৎ বেথেলহেমের পথের পাশে তাঁকে দাফন করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন পদ্দন থেকে ফিরছিলাম, তখন আমাদের যাত্রাপথেই ইফ্রাথ থেকে খানিকটা দূরে সেই কনান দেশে রাহেল মারা গিয়েছিল। তাই ইফ্রাথে (অথবা, বেথলেহেমে) যাওয়ার পথের পাশে আমি তাকে কবর দিয়েছিলাম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পদ্দন হইতে আমার আসিবার সময়ে কনান দেশে রাহেল ইফ্রাথে পঁহুছিবার অল্প পথ থাকিতে পথিমধ্যে আমার কাছে মরিলেন; তাহাতে আমি তথায়, ইফ্রাথের, অর্থাৎ বৈৎলেহমের, পথের পার্শ্বে তাঁহার কবর দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পদ্দন হইতে আমার আসিবার সময়ে কনান দেশে রাহেল ইফ্রাথে পৌঁছিবার অল্প পথ থাকিতে, পথিমধ্যে আমার কাছে মরিলেন; তাহাতে আমি তথায়, ইফ্রাথের, অর্থাৎ বৈৎলেহমের, পথের পার্শ্বে তাঁহাকে কবর দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পদ্দন থেকে বের হয়ে কনান দেশের ইফ্রাথ থেকে কিছু দূরে থাকতেই রাহেল মারা গেলেন, আর তাতে আমি খুব দুঃখ পেলাম। ইফ্রাথের পথে, অর্থাৎ বৈৎলেহমের পথে আমি তাঁকে কবর দিলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পদ্দন থেকে বের হয়ে কেনান দেশের ইফ্রাথা থেকে কিছু দূরে থাকতেই রাহেলা ইন্তেকাল করলেন, আর তাতে আমি খুব দুঃখ পেলাম। ইফ্রাথের পথে, অর্থাৎ বেথেলহেমের পথে আমি তাঁকে দাফন করলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পদ্দন থেকে আসার সময় কনান দেশে ইফ্রাতের কিছু দূরে তোমার মা রাহেল আমার চোখের সামনে মারা গেলেন। ইফ্রাত অর্থাৎ বেথলেহেমে যাওয়ার পথের ধারেই আমি তাঁকে কবর দিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পদ্দম্-অরাম থেকে আসার সময় রাহেল মারা গেলেন| এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখ পেলাম| আমরা যখন ইফ্রাথের দিকে যাচ্ছিলাম তখন কনান দেশে তিনি মারা গেলেন| আমি তাকে সেখানে ইফ্রাথ যাবার পথের ধারে কবর দিলাম|” (ইফ্রাথ বৈৎ‌লেহেমের অপর নাম|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পদ্দন থেকে আমার আসবার দিনের কনান দেশে রাহেল ইফ্রাথে পৌঁছাবার অল্প পথ থাকতে পথের মধ্যে আমার কাছে মারা গেলেন; তাতে আমি সেখানে, ইফ্রাথের, অর্থাৎ বৈৎলেহমের, পথের পাশে তাঁর কবর দিলাম।