Genesis 48:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসুফ পিতাকে বললেন, এরা আমার পুত্র, যাদেরকে আল্লাহ্‌ এই দেশে আমাকে দিয়েছেন। তখন তিনি বললেন, আরজ করি, এদেরকে আমার কাছে আন, আমি এদেরকে দোয়া করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এরা সেই ছেলেরা, ঈশ্বর যাদের এখানে আমাকে দিয়েছেন,” যোষেফ তাঁর বাবাকে বললেন। তখন ইস্রায়েল বললেন, “তাদের আমার কাছে নিয়ে এসো, যেন আমি তাদের আশীর্বাদ করতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোষেফ পিতাকে কহিলেন, ইহারা আমার পুত্র, যাহাদিগকে ঈশ্বর এই দেশে আমাকে দিয়াছেন। তখন তিনি কহিলেন, বিনয় করি, ইহাদিগকে আমার কাছে আন, আমি ইহাদিগকে আশীর্ব্বাদ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ পিতাকে কহিলেন, ইহারা আমার পুত্র, যাহাদিগকে ঈশ্বর এই দেশে আমাকে দিয়াছেন। তখন তিনি কহিলেন, বিনয় করি, ইহাদিগকে আমার কাছে আন, আমি ইহাদিগকে আশীর্বাদ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে যোষেফ তাঁর বাবাকে বললেন, “ওরা আমার ছেলে। ঈশ্বর এই দেশেই ওদের আমাকে দিয়েছেন।” ইস্রায়েল বললেন, “ওদের আমার কাছে নিয়ে এস। আমি ওদের আশীর্বাদ করতে চাই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইউসুফ তাঁর বাবাকে বললেন, “ওরা আমার ছেলে। আল্লাহ্‌ এই দেশেই ওদের আমাকে দিয়েছেন।” ইসরাইল বললেন, “ওদের আমার কাছে নিয়ে এস। আমি ওদের দোয়া করতে চাই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল বললেন, ওদের আমার কাছে নিয়ে এস, আমি আশীর্বাদ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ তাঁর পিতাকে বললেন, “এরা আমার পুত্ররা, ঈশ্বরই এদের আমায় দিয়েছেন|” ইস্রায়েল বললেন, “তোমার ছেলেদের আমার কাছে নিয়ে এস| আমি তাদের আশীর্বাদ করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোষেফ বাবাকে বললেন, “এরা আমার ছেলে, যাদেরকে ঈশ্বর এই দেশে আমাকে দিয়েছেন।” তখন তিনি বললেন, “অনুরোধ করি, এদেরকে আমার কাছে আন, আমি এদেরকে আশীর্বাদ করব।”