Genesis 49:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদা থেকে রাজদণ্ড যাবে না, তার চরণযুগলের মধ্য থেকে বিচারদণ্ড যাবে না, যে পর্যন্ত শীলো না আসেন; সমস্ত জাতি তাঁরই অধীনতা স্বীকার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা থেকে রাজদণ্ড বিদায় নেবে না, তার দুই পায়ের ফাঁক থেকে শাসকের ছড়িও সরে যাবে না, যতদিন না তিনি আসছেন সেটি যাঁর অধিকারভুক্ত আর জাতিদের সেই আনুগত্য তাঁরই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা হইতে রাজদণ্ড যাইবে না, তাহার চরণযুগলের মধ্য হইতে বিচারদণ্ড যাইবে না, যে পর্য্যন্ত শীলো না আইসেন; জাতিগণ তাঁহারই আজ্ঞাবহতা স্বীকার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা হইতে রাজদণ্ড যাইবে না, তাহার চরণযুগলের মধ্য হইতে বিচারদণ্ড যাইবে না, যে পর্যন্ত শীলো না আইসেন; জাতিগণ তাঁহারই অধীনতা স্বীকার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যতদিন না শীলো আসেন এবং সমস্ত জাতি তাঁর আদেশ মেনে চলে, ততদিন রাজদণ্ড যিহূদারই বংশে থাকবে; আর তার দু’হাঁটুর মাঝখানে থাকবে বিচার দণ্ড।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যতদিন না শীলো আসেন এবং সমস্ত জাতি তাঁর হুকুম মেনে চলে, ততদিন রাজদণ্ড এহুদারই বংশে থাকবে; আর তার দু’হাঁটুর মাঝখানে থাকবে বিচার দণ্ড।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদার হাত থেকে রাজদণ্ড, তার ক্রোড় থেকে শাসনদণ্ড কখনও হবে না বিচ্যুত যতদিন না হয় প্রকৃত অধিকারীর আগমন তাঁরই বশ্যতা স্বীকার করবে জাতিবৃন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার বংশ থেকেই রাজারা উঠবে| তার বংশ যে শাসন করবে এই চিহ্ন প্রকৃত রাজা না আসা পর্যন্ত রইবে| পরে বহু লোক বাধ্য হয়ে তার সেবা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা থেকে রাজদণ্ড যাবে না, তার পায়ের মধ্যে থেকে বিচারদন্ড যাবে না, যে পর্যন্ ত শীলো না আসেন; জাতিরা তাঁরই আজ্ঞাবহতা স্বীকার করবে।