Genesis 49:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে আঙ্গুর লতায় নিজের গাধা বাঁধবে, নিজের গাধার বাচ্চা বাঁধবে উত্তম আঙ্গুর লতায়; সে আঙ্গুর-রসে নিজের পরিচ্ছদ কেচেছে, আঙ্গুরের রক্তে নিজের কাপড় কেচেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে এক দ্রাক্ষালতায় তার গাধা বেঁধে রাখবে, তার অশ্বশাবক সেই পছন্দসই ডালে বেঁধে রাখবে; দ্রাক্ষারসে সে তার জামাকাপড় ধোবে, তার আলখাল্লাগুলি ধোবে দ্রাক্ষারসের রক্তে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে দ্রাক্ষালতায় আপন গর্দ্দভ বাঁধিবে, উত্তম দ্রাক্ষালতায় আপন খরশাবক বাঁধিবে; সে দ্রাক্ষারসে আপন পরিচ্ছদ কাচিয়াছে, দ্রাক্ষার রক্তে আপন কাপড় কাচিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে দ্রাক্ষালতায় আপন গর্দভ বাঁধিবে, উত্তম দ্রাক্ষালতায় আপন অশ্বতরশাবক বাঁধিবে; সে দ্রাক্ষারসে আপন পরিচ্ছদ কাচিয়াছে, দ্রাক্ষার রক্তে আপন কাপড় কাচিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা আংগুর গাছে তার গাধা বাঁধবে, আর আংগুরের সেরা ডালে বাঁধবে গাধার বাচ্চাটা। আংগুর-রসে সে তার কাপড় কাচবে, আর আংগুরের রাংগা রসে কাচবে পোশাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা আংগুর গাছে তার গাধা বাঁধবে, আর আংগুরের সেরা ডালে বাঁধবে গাধার বাচ্চাটা। আংগুর-রসে সে তার কাপড় কাচবে, আর আংগুরের রাংগা রসে কাচবে পোশাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্রাক্ষালতায় সে বেঁধে রাখবে আপন গর্দভ, সেরা দ্রাক্ষাকুঞ্জে বাঁধা থাকবে তার গর্দভশাবক। দ্রাক্ষারসে ধৌত তার বসন রক্তিম দ্রাক্ষানির্যাসে সিক্ত তার পরিচ্ছদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে দ্রাক্ষালতা দিয়ে তার গাধা বাঁধবে| গাধার শাবককে উত্তম দ্রাক্ষালতায়় বাঁধবে| উত্তম দ্রাক্ষারসে নিজের বস্ত্র ধৌত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে আঙ্গুর গাছে নিজের গাধী বাঁধবে, ভালো আঙ্গুর গাছে নিজের বাচ্চা ঘোড়া বাঁধবে; সে আঙ্গুর রসে নিজের পরিচ্ছদ কেচেছে, আঙ্গুরের রক্তে নিজের কাপড় কেচেছে।