Genesis 49:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে দেখলো, বিশ্রামস্থান উত্তম, দেখল, এই দেশ রমণীয়, তাই ভার বইতে কাঁধ পেতে দিল, আর করাধীন গোলাম হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সে দেখবে তার বিশ্রামস্থান কত সুন্দর ও তার দেশ কত সুখকর, তখন ভারবহনের জন্য সে তার কাঁধ নত করবে ও কষ্টকল্পিত পরিশ্রমের প্রতি সমর্পিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে দেখিল, বিশ্রামস্থান উত্তম, দেখিল, এই দেশ রমণীয়, তাই ভার বহিতে কাঁধ পাতিয়া দিল, আর করাধীন দাস হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে দেখিল, বিশ্রামস্থান উত্তম, দেখিল, এই দেশ রমণীয়, তাই ভার বহিতে কাঁধ পাতিয়া দিল, আর করাধীন দাস হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে দেখবে তার বিশ্রামের দেশটা সুন্দর ও আরামের, তাই বোঝা বইবার জন্য সে কাঁধ নীচু করবে আর দাসের মত কঠিন পরিশ্রমকেও মেনে নেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে দেখবে তার বিশ্রামের দেশটা সুন্দর ও আরামের, তাই বোঝা বইবার জন্য সে কাঁধ নীচু করবে আর গোলামের মত কঠিন পরিশ্রমকেও মেনে নেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে দেখল তার বিশ্রামের জায়গাটি বড় আরামের, দেশটিও বেশ মনোরম তাই সে বোঝা বইবার জন্য পেতে দিল কাঁধ, সে হল শ্রমজীবী ক্রীতদাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে দেখবে তার বিশ্রাম স্থান উত্তম| তার দেশ হবে মনোহর| তখন সে ভারী বোঝা বইতে সম্মত হবে| দান হিসাবে কাজ করতে সম্মতি জানাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে দেখল, বিশ্রামের জায়গা ভালো, দেখল, এই দেশ আনন্দময়, তাই ভার বহন করতে কাঁধ পেতে দিল, আর করাধীন দাস হল।