Genesis 49:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসুফ ফলবান তরুশাখা, পানির কিনারার পার্শ্বস্থিত ফলবান তরুশাখা; তার সমস্ত শাখা প্রাচীর অতিক্রম করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যোষেফ এক ফলবান দ্রাক্ষালতা, এক নির্ঝরিণীর কাছে স্থিত এক ফলবান দ্রাক্ষালতা, যার শাখাপ্রশাখাগুলি এক দেয়াল বেয়ে ওঠে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোষেফ ফলবান্ তরু-পল্লব, জলপ্রবাহের পার্শ্বস্থিত ফলবান্ তরু পল্লব; তাহার শাখা সকল প্রাচীর অতিক্রম করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ ফলবান তরু-পল্লব, জলপ্রবাহের পার্শ্বস্থিত ফলবান তরু-পল্লব; তাহার শাখা সকল প্রাচীর অতিক্রম করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যোষেফ যেন ফলে ভরা গাছ, জলের কিনারার ফলে ভরা গাছ; তার ডালগুলো দেয়াল ছাড়িয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইউসুফ যেন ফলে ভরা গাছ, পানির কিনারার ফলে ভরা গাছ; তার ডালগুলো দেয়াল ছাড়িয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ ঝর্ণার ধারে ফলন্ত বৃক্ষ, প্রাচীর ডিঙিয়ে যায় তার শাখাগুলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যোষেফ কৃতকার্য হয়েছে| সে ফলে ঢাকা লতার মতো, বসন্তে বেড়ে ওঠা শাখার মতো| বেড়ার গায়ে বেড়ে ওঠা লতার মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোষেফ ফলবান গাছের শাখা, জলপ্রবাহের পাশে অবস্থিত ফলবান গাছের শাখা; তার শাখা সকল পাঁচিল অতিক্রম করে।