Genesis 49:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তীরন্দাজেরা তাকে কঠোর কষ্ট দিয়েছিল, তীরের আঘাতে তাকে উৎপীড়ন করেছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিক্ততা সমেত তিরন্দাজরা তাকে আক্রমণ করেছিল; শত্রুতা দেখিয়ে তারা তার দিকে তির ছুঁড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধনুর্দ্ধরেরা তাহাকে কঠোর ক্লেশ দিয়াছিল, বাণাঘাতে তাহাকে উৎপীড়ন করিয়াছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধনুর্ধরেরা তাহাকে কঠোর ক্লেশ দিয়াছিল, বাণাঘাতে তাহাকে উৎপীড়ন করিয়াছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধনুকধারীরা তাকে ভীষণভাবে আক্রমণ করেছে, তীর ছুঁড়ে তাকে বিপদে ফেলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধনুকধারীরা তাকে ভীষণভাবে হামলা করেছে, তীর ছুঁড়ে তাকে বিপদে ফেলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তীরন্দাজদের নিষ্ঠুর আক্রমণের লক্ষ্য হল সে শরাঘাতে হল জর্জরিত
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক লোক তার বিরোধিতা করেছে এবং তার সঙ্গে যুদ্ধ করেছে| ধনুকধারীরা তার শত্রু হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধনুকধারীরা তাকে কঠিন কষ্ট দিয়েছিল, বাণের আঘাতে তাকে উৎপীড়ন করেছিল;