Genesis 49:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তার ধনুক দৃঢ় থাকলো, তার বাহুযুগল বলবান রইলো, ইয়াকুবের সেই শক্তিমানে বাহু দ্বারা, সেই পালকের নামে যিনি ইসরাইলের শৈল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তার ধনুক অবিচলিত থেকেছিল, তার শক্তিশালী হাত দুটি নমনীয় হয়েই ছিল, যাকোবের সেই শক্তিমান-জনের সেই হাতের কারণে, ইস্রায়েলের সেই মেষপালকের, সেই শৈলের কারণে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহার ধনুক দৃঢ় থাকিল, তাহার হস্তের বাহুযুগল বলবান্ রহিল, যাকোবের একবীরের হস্ত দ্বারা, যিনি ইস্রায়েলের পালক ও শৈল, তাঁহার দ্বারা,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহার ধনুক দৃঢ় থাকিল, তাহার হস্তের বাহুযুগল বলবান রহিল, যাকোবের এক বীরের হস্ত দ্বারা, যিনি ইস্রায়েলের পালক ও শৈল, তাঁহার দ্বারা,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তার ধনুক তেমনি স্থির রয়েছে আর হাত রয়েছে তেমনি পটু, কারণ যাকোবের সেই শক্তিশালী ঈশ্বরের হাত তার পিছনে রয়েছে। তার পিছনে রয়েছে সেই পালক, ইস্রায়েলের সেই পাথর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তার ধনুক তেমনি স্থির রয়েছে আর হাত রয়েছে তেমনি পটু, কারণ ইয়াকুবের সেই শক্তিশালী আল্লাহ্‌র হাত তার পিছনে রয়েছে। তার পিছনে রয়েছে সেই পালক, ইসরাইলের সেই পাথর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তার ধনুক রইল অটুট বাহুতে হল শক্তির সঞ্চার, যাকোবের আরাধ্য বীরেশ্বর ইসরায়েলের যিনি পালক ও আশ্রয়গিরি, তাঁরই পরাক্রমে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সে তার পরাক্রমী ধনু ও দক্ষ বাহুর সাহায্যে যুদ্ধ জয় করেছে| সে ক্ষমতা পায় যাকোবের এক বীরের কাছ থেকে, এক মেষপালকের কাছ থেকে যে ইস্রায়েলের পর্বত স্বরূপ, মেষপালক অর্থাৎ‌ ইস্রায়েলের শৈলের কাছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তার ধনুক দৃঢ় থাকল, তার হাতের বাহুযুগল বলবান থাকল, যাকোবের একবীরের হাতের মাধ্যমে, যিনি ইস্রায়েলের পালক ও শৈল, তাঁর মাধ্যমে,