Genesis 49:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার পিতার সেই আল্লাহ্‌র দ্বারা যিনি তোমার সহায়, সেই সর্বশক্তিমান আল্লাহ্‌ দ্বারা যিনি তোমাকে দোয়া করবেন— উপরিস্থ আসমান থেকে নিঃসৃত দোয়ায়, দুনিয়ার গভীরের উৎস থেকে নিঃসৃত দোয়ায়, স্তন ও গর্ভ থেকে নিঃসৃত দোয়ায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার পৈত্রিক সেই ঈশ্বরের কারণে, যিনি তোমাকে সাহায্য করবেন, সেই সর্বশক্তিমানের কারণে, যিনি তোমাকে আশীর্বাদ করবেন ঊর্ধ্বস্থিত আকাশের আশীর্বাদসহ, নিচস্থ গভীর নির্ঝরিণীর আশীর্বাদসহ, স্তন ও গর্ভের আশীর্বাদসহ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পিতার সেই ঈশ্বরের দ্বারা, —যিনি তোমাকে সাহায্য করিবেন, —সেই সর্ব্বশক্তিমানের দ্বারা,—যিনি তোমাকে আশীর্ব্বাদ করিবেন, উপরিস্থ আকাশ হইতে নিঃসৃত আশীর্ব্বাদে, অধোবিস্তীর্ণ জলধি হইলে নিঃসৃত আশীর্ব্বাদে, স্তন ও গর্ভ হইতে নিঃসৃত আশীর্ব্বাদে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পিতার সেই ঈশ্বরের দ্বারা যিনি তোমাকে সাহায্য করিবেন সেই সর্বশক্তিমানের দ্বারা যিনি তোমাকে আশীর্বাদ করিবেন, উপরিস্থ আকাশ হইতে নিঃসৃত আশীর্বাদে, অধোবিস্তীর্ণ জলধি হইতে নিঃসৃত আশীর্বাদে, স্তন ও গর্ভ হইতে নিঃসৃত আশীর্বাদে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বাবার ঈশ্বর তোমাকে সাহায্য করবেন। সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে উপর থেকে আকাশের আশীর্বাদ আর মাটির তলা থেকে ফোয়ারার আশীর্বাদ দেবেন। স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে আর তার বুকে দুধ দিয়ে তিনি তোমাকে আশীর্বাদ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বাবার আল্লাহ্‌ তোমাকে সাহায্য করবেন। সর্বশক্তিমান আল্লাহ্‌ তোমাকে উপর থেকে আসমানের দোয়া আর মাটির তলা থেকে ঝর্ণার দোয়া দেবেন। স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে আর তার বুকে দুধ দিয়ে তিনি তোমাকে দোয়া করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পিতার আরাধ্য ঈশ্বরের দ্বারা, সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা, তিনি হবেন তোমার সহায়। তিনিই করবেন তোমাকে আশীর্বাদ- ঊর্ধ্বে আকাশ থেকে বর্ষিত, নিম্নে বিস্তৃত জলধি থেকে উৎসারিত, স্তন ও গর্ভ থেকে নিঃসৃত সকল আশিসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার পিতার ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন| “সর্বশক্তিমান ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন, উপরের আকাশ হতে আশীর্বাদ বর্ষান, আর গভীর জল থেকেও আশীর্বাদ করুন| তিনি তোমাকে স্তন ও গর্ভ হতেও আশীর্বাদ করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পিতার সেই ঈশ্বরের মাধ্যমে, যিনি তোমাকে সাহায্য করবেন, সেই সর্বশক্তিমানের মাধ্যমে, যিনি তোমাকে আশীর্বাদ করবেন, উপরে অবস্থিত আকাশ থেকে নিঃসৃত আশীর্বাদে, অধোবিস্তীর্ণ জলধি থেকে নিঃসৃত আশীর্বাদে, স্তন ও গর্ভ থেকে নিঃসৃত আশীর্বাদে।