Genesis 49:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার পূর্বপুরুষদের দোয়ার চেয়ে তোমার পিতার দোয়া উৎকৃষ্ট। তা চিরন্তন পাহাড়গুলোর সীমা পর্যন্ত প্রসারিত; তা বর্তাবে ইউসুফের মাথায়, ভাইদের থেকে যিনি পৃথক হয়েছিলেন তাঁর মাথার তালুতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার পৈত্রিক আশীর্বাদগুলি সেই প্রাচীন পাহাড়-পর্বতের আশীর্বাদগুলির চেয়েও মহত্তর, শতাব্দী-প্রাচীন পাহাড়গুলির দানশীলতার চেয়েও মহত্তর। এসব কিছু যোষেফের মাথায় স্থির হোক, তার দাদা-ভাইদের মধ্যে যে নায়ক, তার ললাটে গিয়ে পড়ুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পিতৃপুরুষদের আশীর্ব্বাদ অপেক্ষা তোমার পিতার আশীর্ব্বাদ উৎকৃষ্ট। তাহা চিরন্তন গিরিমালার সীমা পর্য্যন্ত ব্যাপ্ত; তাহা বর্ত্তিবে যোষেফের মস্তকে, ভ্রাতৃগণ হইতে পৃথক্‌কৃতের মস্তকের তালুতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পিতৃপুরুষদের আশীর্বাদ অপেক্ষা তোমার পিতার আশীর্বাদ উৎকৃষ্ট। তাহা চিরন্তন গিরিমালার সীমা পর্যন্ত ব্যাপ্ত; তাহা বর্তিবে যোষেফের মস্তকে, ভ্রাতৃগণ হইতে পৃথক্‌কৃতের মস্তকের তালুতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বাবার পাওয়া আশীর্বাদ তার পূর্বপুরুষদের পাওয়া আশীর্বাদকে ছাড়িয়ে গেছে; তা অনেক কাল আগের পাহাড় পর্যন্ত গিয়ে পৌঁছেছে। সেই আশীর্বাদ যোষেফের মাথার উপর পড়ুক; পড়ুক তারই মাথায় যে তার ভাইদের মধ্যে প্রধান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বাবার পাওয়া দোয়া তার পূর্বপুরুষদের পাওয়া দোয়াকে ছাড়িয়ে গেছে; তা অনেক কাল আগের পাহাড় পর্যন্ত গিয়ে পৌঁছেছে। সেই দোয়া ইউসুফের মাথার উপর পড়ুক; পড়ুক তারই মাথায় যে তার ভাইদের মধ্যে প্রধান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পিতার আশীর্বাদ শাশ্বত গিরিশ্রেণীর আশিসের চেয়ে, চিরস্থায়ী পর্বতমালার সম্পদের চেয়েও শ্রেয়। সে সবই বর্ষিত হবে যোষেফের শিরে ভ্রাতৃগণের মধ্যে পৃথক ভাবে উৎসর্গিত যে তারই ললাটে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার পূর্বপুরুষরা অনেক আশীর্বাদ ভোগ করেছেন| কিন্তু তোমার পিতা আমি আরও বেশী আশীর্বাদ পেয়েছি| তোমার ভাইরা তোমায় সবকিছু থেকে বঞ্চিত করল; কিন্তু এখন আমি পর্বতের সমান উঁচু আশীর্বাদ তোমার মাথায় রাশিকৃত করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার পূর্বপুরুষদের আশীর্বাদ অপেক্ষা তোমার পিতামহর আশীর্বাদের থেকে উৎকৃষ্ট। তা চিরন্তন গিরিমালার সীমা পর্যন্ত ব্যাপ্ত; তা আসবে যোষেফের মাথায়, ভাইদের থেকে পৃথককৃতের মাথার তালুতে।