Genesis 49:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিন্ইয়ামীন হিংস্র নেকড়ের মত; সকালে সে শিকারের পশু খাবে, সন্ধ্যাকালে সে লুণ্ঠিত দ্রব্য ভাগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বিন্যামীন এক বুভুক্ষু নেকড়ে; সকালবেলায় সে শিকার গ্রাস করে, সন্ধ্যাবেলায় সে লুন্ঠিত জিনিসপত্র ভাগবাঁটোয়ারা করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিন্যামীন বিদারক নেকড়িয়ার তুল্য; প্রাতঃকালে সে শিকার ভক্ষণ করিবে, সন্ধ্যাকালে সে লুট দ্রব্য বন্টন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিন্যামীন বিদারক নেকড়ের তুল্য; প্রাতঃকালে সে শিকার ভক্ষণ করিবে, সন্ধ্যাকালে সে লুটদ্রব্য বণ্টন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বিন্যামীন যেন একটা হিংস্র নেকড়ে বাঘ; সকালে সে খায় শিকারের পশু আর সন্ধ্যায় লুটের জিনিস ভাগ করে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বিন্ইয়ামীন যেন একটা হিংস্র নেকড়ে বাঘ; সকালে সে খায় শিকারের পশু আর সন্ধ্যায় লুটের জিনিস ভাগ করে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিন্যামীন যেন হিংস্র নেকড়ে বাঘ সকালে সে গ্রাস করে শিকার, সন্ধ্যায় ভাগ করে নেয় লুঠের অংশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বিন্যামীন ক্ষুধার্ত নেকড়ে| সকালে সে শিকার করে খেতে বসে| বিকালে যা পড়ে থাকে তা ভাগ করে নেয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিন্যামীন ক্ষুধার্ত নেকড়ের সমান; সকালে সে শিকার খাবে, সন্ধ্যাকালে সে লুটের জিনিস ভাগ করবে।