Genesis 49:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এঁরা সকলে ইসরাইলের বারো বংশ; এঁদের পিতা দোয়া করার সময়ে এই সব কথা বললেন; এঁদের প্রত্যেক জনকে বিশেষ বিশেষ দোয়া করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা সবাই ইস্রায়েলের সেই বারো বংশ, এবং তাঁদের বাবা প্রত্যেককে যথাযথ আশীর্বাদ দিয়ে তাঁদের আশীর্বাদ করার সময় তাঁদের এই কথাগুলিই বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাঁরা সকলে ইস্রায়েলের দ্বাদশ বংশ; ইহাঁদের পিতা আশীর্ব্বাদ করিবার সময়ে এই কথা কহিলেন; ইহাঁদের প্রত্যেক জনকে বিশেষ বিশেষ আশীর্ব্বাদ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইঁহারা সকলে ইস্রায়েলের দ্বাদশ বংশ; ইঁহাদের পিতা আশীর্বাদ করিবার সময়ে এই কথা কহিলেন; ইঁহাদের প্রত্যেক জনকে বিশেষ বিশেষ আশীর্বাদ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরাই হল ইস্রায়েলের বারোটি গোষ্ঠী। তাদের বাবা তাদের আশীর্বাদ করবার সময় এই সব কথাই বলেছিলেন। তিনি প্রত্যেককেই তার পাওনা আশীর্বাদ দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরাই হল ইসরাইলের বারোটি গোষ্ঠী। তাদের পিতা তাদের দোয়া করবার সময় এই সব কথাই বলেছিলেন। তিনি প্রত্যেককেই তার পাওনা দোয়া দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরাই হচ্ছে ইসরায়েলীদের বারো গোষ্ঠী। তাদের পিতা আশীর্বাদ করার সময় তাদের সম্পর্কে এই সব কথা বলেছিলেন। তিনি প্রত্যেককে যথাযোগ্য আশীর্বাদ করছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই হল ইস্রায়েলের বারো বংশ| আর এই কথাগুলো তাদের পিতা তাদের বলেছিলেন| তিনি প্রত্যেকটি সন্তানকে তাদের উপযুক্ত আশীর্বাদে আশীর্বাদ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা সবাই ইস্রায়েলের বারো বংশ; এদের বাবা আশীর্বাদ করবার দিনের এই কথা বললেন; এদের প্রত্যেক জনকে বিশেষ বিশেষ আশীর্বাদ করলেন।