Genesis 49:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হিট্টিয় ইফ্রোণের ক্ষেতে অবস্থিত গুহাতে আমার পূর্বপুরুষদের কাছে আমার কবর দিও; সেই গুহা কেনান দেশে মম্রির সম্মুখস্থ মক্পেলা ক্ষেতে অবস্থিত; ইব্রাহিম হিট্টিয় ইফ্রোণের কাছ থেকে তা কবরস্থানের অধিকারের জন্য ক্রয় করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে গুহাটি কনানে মম্রির পার্শ্ববর্তী মক্পেলার ক্ষেতে অবস্থিত, যেটি অব্রাহাম হিত্তীয় ইফ্রোণের কাছ থেকে ক্ষেতসহ এক কবরস্থানরূপে কিনেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হেতীয় ইফ্রোণের ক্ষেত্রস্থিত গুহাতে আমার পিতৃপুরুষদের নিকটে আমার কবর দিও; সেই গুহা কনান দেশে মম্রির সম্মুখস্থ মক্পেলা ক্ষেত্রে স্থিত; অব্রাহাম হেতীয় ইফ্রোণের কাছে তাহা কবরস্থানের অধিকার জন্য কিনিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হিত্তীয় ইফ্রোণের ক্ষেত্রস্থিত গুহাতে আমার পিতৃপুরুষদের নিকটে আমার কবর দিও; সেই গুহা কনান দেশে মম্রির সম্মুখস্থ মক্পেলা ক্ষেত্রে স্থিত; অব্রাহাম হিত্তীয় ইফ্রোণের নিকট হইতে তাহা কবরস্থানের অধিকারের জন্য কিনিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটাই কনান দেশের মম্রির কাছে মক্পেলার জমির সেই গুহা। কবরস্থান করবার জন্য অব্রাহাম জমি সুদ্ধ এই গুহা হিত্তীয় ইফ্রোণের কাছ থেকে কিনে নিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটাই কেনান দেশের মম্রির কাছে মক্পেলার জমির সেই গুহা। কবরস্থান করবার জন্য ইব্রাহিম জমি সুদ্ধ এই গুহা হিট্টীয় ইফ্রোণের কাছ থেকে কিনে নিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিত্তীয় এফ্রোনের জমিতে যে গুহায় আমার পিতৃপুরুষদের কবর আছে সেখানে আমাকে কবর দিও। কনান দেশে মাম্রের পূর্ব দিকে মক্পেলার প্রান্তরে সেই গুহা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই কবর কনান দেশে মম্রির কাছে মক্পেলা ক্ষেতে রয়েছে। সেই ক্ষেত অব্রাহাম ইফ্রোনের কাছ থেকে কিনেছিলেন যেন কবর দিতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই গুহা কনান দেশে মম্রির কাছে মকপেলা ক্ষেত্রে অবস্থিত; আব্রাহাম হেতীয় ইফ্রোণের কাছে তা কবরস্থানের অধিকারের জন্য কিনেছিলেন।