Genesis 49:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে ইব্রাহিমের ও তাঁর স্ত্রী সারার কবর হয়েছে, সেই স্থানে ইস্হাকের ও তাঁর স্ত্রী রেবেকার কবর হয়েছে এবং সেই স্থানে আমিও লেয়ার কবর দিয়েছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে অব্রাহাম এবং তাঁর স্ত্রী সারাকে কবর দেওয়া হয়েছিল, সেখানেই ইস্হাক ও তাঁর স্ত্রী রিবিকাকে কবর দেওয়া হয়েছিল, এবং সেখানেই আমি লেয়াকে কবর দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে অব্রাহামের ও তাঁহার ভার্য্যা সারার কবর হইয়াছে, সেই স্থানে ইস্হাকের ও তাঁহার ভার্য্যা রিবিকার কবর হইয়াছে, এবং সেই স্থানে আমিও লেয়ার কবর দিয়াছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে অব্রাহামের ও তাঁহার স্ত্রী সারার কবর হইয়াছে, সেই স্থানে ইস্হাকের ও তাঁহার স্ত্রী রিবিকার কবর হইয়াছে, এবং সেই স্থানে আমিও লেয়ার কবর দিয়াছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানেই অব্রাহাম ও তাঁর স্ত্রী সারাকে কবর দেওয়া হয়েছে। ইস্হাক ও তাঁর স্ত্রী রিবিকাকেও সেখানে কবর দেওয়া হয়েছে। সেখানেই আমি লেয়াকে কবর দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানেই ইব্রাহিম ও তাঁর স্ত্রী সারাকে দাফন করা হয়েছে। ইসহাক ও তাঁর স্ত্রী রেবেকাকেও সেখানে দাফন করা হয়েছে। সেখানেই আমি লেয়াকে দাফন করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম সমাধিভূমির জন্য জমিসমেত ঐ গুহাটি হিত্তীয় এফ্রোনের কাছ থেকে কিনেছিলেন। অব্রাহাম ও তাঁর স্ত্রী সারাকে সেখানে কবর দেওয়া হয়েছিল। ইস্হাক ও তাঁর স্ত্রী রেবেকাকেও সেখানে কবর দেওয়া হয়েছে। আমি লেয়াকে সেখানে কবর দিয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম ও তার স্ত্রী সারাও সেই কবরে সমাহিত হয়েছিলেন| ইসহাক ও তার স্ত্রী রিবিকাকেও সেই কবরে সমাহিত করা হয়েছিল| আমি আমার স্ত্রী লেয়াকেও সেখানে সমাহিত করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জায়গায় অব্রাহামের ও তাঁর স্ত্রী সারার কবর হয়েছে, সেই জায়গায় ইসহাকের ও তাঁর স্ত্রী রিবিকার কবর হয়েছে এবং সেই স্থানে আমিও লেয়ার কবর দিয়েছি;