Genesis 49:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াকুব তাঁর পুত্রদের প্রতি নির্দেশ দেওয়া সমাপ্ত করার পর বিছানার উপর দুই পা একত্র করলেন ও প্রাণত্যাগ করে নিজের লোকদের কাছে গৃহীত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব তাঁর ছেলেদের নির্দেশদান সমাপ্ত করার পর, তিনি তাঁর পা-দুটি বিছানায় টেনে আনলেন, শেষনিশ্বাস ত্যাগ করলেন এবং তাঁর পরিজনবর্গের সঙ্গে একত্রিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাকোব আপন পুত্রদের প্রতি আদেশ সমাপ্ত করিলে পর শয্যাতে দুই চরণ একত্র করিলেন, ও প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাকোব আপন পুত্রদের প্রতি আদেশ সমাপ্ত করিলে পর শয্যাতে দুই চরণ একত্র করিলেন, ও প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব তাঁর ছেলেদের নির্দেশ দেওয়া শেষ করে বিছানার উপর তাঁর পা দু’টা তুলে নিয়ে শুয়ে পড়লেন। তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব তাঁর ছেলেদের নির্দেশ দেওয়া শেষ করে বিছানার উপর তাঁর পা দু’টা তুলে নিয়ে শুয়ে পড়লেন। তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব তাঁর পুত্রদের উক্ত নির্দেশ দিয়ে শয্যা গ্রহণ করলেন ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব তার পুত্রদের সঙ্গে কথা বলা শেষ করে শুয়ে পড়লেন| বিছানায় পা উঠিয়ে রাখলেন, তারপর মারা গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোব নিজের ছেলেদের প্রতি আদেশ শেষ করলে পর শয্যাতে দুই পা জড়ো করলেন ও প্রাণত্যাগ করে নিজের লোকদের কাছে ফিরে গেলেন।