Genesis 49:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যেন অশান্ত পানির মাতামাতি, তোমার প্রাধান্য থাকবে না; কেননা তুমি নিজের পিতার বিছানায় গিয়েছিলে; তখন অপবিত্র কাজ করেছিলে; সে আমার বিছানায় গিয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জলের মতো অদম্য বলে, তুমি আর শ্রেষ্ঠতর হবে না, কারণ তুমি তোমার বাবার বিছানায়, আমার শয্যায় গেলে ও সেটি কলুষিত করলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি [তপ্ত] জলবৎ চপল, তোমার প্রাধান্য থাকিবে না; কেননা তুমি আপন পিতার শয্যায় গিয়াছিলে; তখন অপবিত্র কর্ম্ম করিয়াছিলে; সে আমার শয্যায় গিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি [তপ্ত] জলবৎ চপল, তোমার প্রাধান্য থাকিবে না; কেননা তুমি আপন পিতার শয্যায় গিয়াছিলে; তখন অপবিত্র কর্ম করিয়াছিলে; সে আমার শয্যায় গিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমি যেন অশান্ত জলের মাতামাতি, সেইজন্য তোমার সেই উঁচু স্থান আর থাকবে না। আমার স্ত্রীর কাছে গিয়ে তুমি আমার বিছানা অপবিত্র করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমি যেন অশান্ত পানির মাতামাতি, সেইজন্য তোমার সেই উঁচু স্থান আর থাকবে না। আমার স্ত্রীর কাছে গিয়ে তুমি আমার বিছানা অপবিত্র করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্যার মত দুর্বার, তবুও প্রাধান্য লাভ করবে না তুমি কারণ তুমি উঠেছিলে তোমার পিতার পালঙ্কে, কলুষিত করেছ আমার শয্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বন্যার মত তোমার কামেচ্ছা, তুমি তা দমন করো নি| সেইজন্য তুমি সম্মানিত সন্তান হিসাবে তোমার প্রাধান্য হারাবে| তুমি তোমার পিতার শয্যায় উঠেছিলে আর তার এক স্ত্রীর সাথে শুয়েছিলে| তুমি সেই শয্যায় ঘুমিয়েছ এবং সেই শয্যাকে অপবিত্র করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি [তপ্ত] জলের মতো চঞ্চল, তোমার প্রাধান্য থাকবে না; কারণ তুমি নিজের বাবার বিছানায় গিয়েছিলে; তখন অপবিত্র কাজ করেছিলে; সে আমার বিছানায় গিয়েছিল।