Genesis 49:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার প্রাণ! তাদের সভায় যেও না; হে আমার গৌরব! তাদের সভায় যোগ দিও না; কেননা তারা ক্রোধে খুন করলো, স্বেচ্ছাচারিতায় বৃষের শিরা কেটে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মন্ত্রণা-সভায় আমি যেন না ঢুকি, তাদের সমাবেশে যেন যোগ না দিই, কারণ তাদের ক্রোধে তারা মানুষজনকে হত্যা করেছিল এবং তাদের খেয়ালখুশি মতো তারা বলদদের পায়ের শিরা কেটে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মম প্রাণ! তাহাদের সভায় যাইও না; হে মম গৌরব! তাহাদের সমাজে যোগ দিও না; কেননা তাহারা ক্রোধে নরহত্যা করিল, স্বেচ্ছাচারিতায় বৃষের শিরা ছেদন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মম প্রাণ! তাহাদের সভায় যাইও না; হে মম গৌরব! তাহাদের সমাজে যোগ দিও না; কেননা তাহারা ক্রোধে নরহত্যা করিল, স্বেচ্ছাচারিতায় বৃষের শিরা ছেদন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের গোপন ষড়যন্ত্রে আমার কোন অংশ নেই, আমি তাদের দলে নই। তারা রাগের বশে মানুষ খুন করেছে, আর নিজেদের খেয়াল-খুশী মত গরুর পায়ের শিরা কেটে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের গোপন ষড়যন্ত্রে আমার কোন অংশ নেই, আমি তাদের দলে নই। তারা রাগের বশে মানুষ খুন করেছে, আর নিজেদের খেয়াল-খুশী মত গরুর পায়ের শিরা কেটে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি শুনব না ওদের গোপন পরামর্শ, যোগ দেব না ওদের দলে। ক্রোধের বশে ওরা করেছে নরহত্যা। খেলার ছলে বৃষকে করেছে পঙ্গু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা গোপনে মন্দ বিষয় পরিকল্পনা করল| আমার আত্মা তাদের পরিকল্পনার অংশ নেবে না| তাদের গোপন সত্য আমি স্বীকার করব না| তারা রাগে মানুষ হত্যা করল| কেবল ঠাট্টা করতে পশুদের আঘাত করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার প্রাণ! তাঁদের সভায় যেও না; হে আমার গৌরব! তাদের সমাজে যোগ দিও না; করণ তারা রাগে নরহত্যা করল, স্বেচ্ছাচারীতায় ষাঁড়ের শিরা ছেদন করল।