Genesis 49:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বদদোয়াগ্রস্ত তাদের ক্রোধ, কেননা তা প্রচণ্ড; তাদের কোপ, কেননা তা নিষ্ঠুর; আমি তাদেরকে ইয়াকুবের বংশের মধ্যে ভাগ করবো, ইসরাইলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অভিশপ্ত হোক তাদের ক্রোধ, যা এত প্রচণ্ড, আর তাদের উন্মত্ততা, যা এত নিষ্ঠুর! যাকোবের মধ্যে আমি তাদের ইতস্তত ছড়িয়ে দেব এবং ইস্রায়েলের মধ্যে তাদের বিক্ষিপ্ত করে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অভিশপ্ত তাহাদের ক্রোধ, কেননা তাহা প্রচণ্ড; তাহাদের কোপ, কেননা তাহা নিষ্ঠুর; আমি তাহাদিগকে যাকোবের মধ্যে বিভাগ করিব; ইস্রায়েলের মধ্যে ছিন্নভিন্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অভিশপ্ত তাহাদের ক্রোধ, কেননা তাহা প্রচণ্ড; তাহাদের কোপ, কেননা তাহা নিষ্ঠুর; আমি তাহাদিগকে যাকোবের বংশের মধ্যে বিভাগ করিব, ইস্রায়েলের মধ্যে ছিন্নভিন্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের এই ভয়ংকর রাগ, এই নিষ্ঠুর ক্রোধ অভিশপ্ত হোক। আমি তাদের গোষ্ঠী যাকোবের বংশগুলোর মধ্যে ভাগ করে দেব, আর ইস্রায়েলীয়দের মধ্যে তাদের ছড়িয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের এই ভয়ংকর রাগ, এই নিষ্ঠুর ক্রোধের উপর বদদোয়া পড়ুক। আমি তাদের গোষ্ঠী ইয়াকুবের বংশগুলোর মধ্যে ভাগ করে দেব, আর ইসরাইলীয়দের মধ্যে তাদের ছড়িয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভিশপ্ত হোক ওদের ক্রোধ, যা এত প্রচণ্ড, শাপগ্রস্ত হোক ওদের রোষ যা এত নিষ্ঠুর। আমি তাদের ছড়িয়ে দেব যাকোবের দেশে, ইসরায়েলীদের মাঝে তাদের করব বিক্ষিপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের রাগ এক অভিশাপ, কারণ তা প্রচণ্ড| উন্মৎত হয়ে উঠলে তারা নিষ্ঠুরতায় পূর্ণ হয়| তারা যাকোবের দেশে তাদের অংশ পাবে না| তারা সমস্ত ইস্রায়েলে ছড়িয়ে পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অভিশপ্ত তাদের রাগ, কারণ তা প্রচণ্ড; তাদের কোপ, কারণ তা নিষ্ঠুর; আমি তাঁদেরকে যাকোবের মধ্যে বিভাগ করব, ইস্রায়েলের মধ্যে ছিন্নভিন্ন করব।