Genesis 49:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদা, তোমার ভাইয়েরা তোমারই স্তব করবে; তোমার হাত তোমার দুশমনদের ঘাড় ধরবে; তোমার পিতৃসন্তানেরা তোমার সম্মুখে ভূমিতে উবুড় হয়ে সম্মান দেখাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে যিহূদা, তোমার দাদা-ভাইয়েরা তোমার প্রশংসা করবে; তোমার শত্রুদের ঘাড়ে তোমার হাত থাকবে; তোমার বাবার ছেলেরা তোমার কাছে মাথা নত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা, তোমার ভ্রাতৃগণ তোমারই স্তব করিবে; তোমার হস্ত তোমার শত্রুগণের ঘাড় ধরিবে; তব পিতৃসন্তানেরা তোমার সম্মুখে প্রণিপাত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা, তোমার ভ্রাতৃগণ তোমারই স্তব করিবে; তোমার হস্ত তোমার শত্রুগণের ঘাড় ধরিবে; তব পিতৃসন্তানেরা তোমার সম্মুখে প্রণিপাত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যিহূদা, তোমার ভাইয়েরা তোমার প্রশংসা করবে। শত্রুদের ঘাড় ধরে তুমি তাদের জব্দ করবে; তোমার ভাইয়েরা তোমাকে প্রণাম করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এহুদা, তোমার ভাইয়েরা তোমার প্রশংসা করবে। শত্রুদের ঘাড় ধরে তুমি তাদের জব্দ করবে; তোমার ভাইয়েরা মাটিতে উবুড় হয়ে তোমাকে সম্মান দেখাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা, তোমার ভাইয়েরা করবে তোমার স্তুতি, শত্রুদের তুমি রাখবে বশে, তোমার ভাইয়েরা নত হবে তোমার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদা তোমার ভাইরা তোমার প্রশংসা করবে| তুমি তোমার শত্রুদের পরাজিত করবে| তোমার ভাইরা তোমার কাছে জানু পাতবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা, তোমার ভায়েরা তোমারই স্তব করবে; তোমার হাত তোমার শত্রুদের ঘাড় ধরবে; তোমার বাবার ছেলেরা তোমার সামনে নত হবে।