Genesis 49:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদা সিংহের বাচ্চা; বৎস, তুমি হরিণ শিকার থেকে উঠে আসলে; সে শয়ন করলো, ওৎ পেতে রইলো, সিংহের মত ও সিংহীর মত; কে তাকে ওঠাবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি এক সিংহশাবক, হে যিহূদা; বাছা, তুমি শিকার করে ফিরে এলে। এক সিংহের মতো সে গুড়ি মারে ও শুয়ে থাকে, এক সিংহীর মতো—কে তাকে জাগাতে সাহস করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা সিংহশাবক; বৎস, তুমি মৃগবিদারণ হইতে উঠিয়া আসিলে; সে শয়ন করিল, গুঁড়ি মারিল, সিংহের ন্যায়, ও সিংহীর ন্যায়; কে তাহাকে উঠাইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা সিংহশাবক; বৎস, তুমি মৃগ বিদারণ হইতে উঠিয়া আসিলে; সে শয়ন করিল, গুঁড়ি মারিল, সিংহের ন্যায় ও সিংহীর ন্যায়; কে তাহাকে উঠাইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা, তুমি সিংহের বাচ্চা; শিকারের মাংস খাওয়া শেষ করে আমার এই ছেলে উঠে আসে; সিংহ ও সিংহীর মত করে সে বসে আর শুয়ে পড়ে। কে তাকে জাগাবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা, তুমি সিংহের বাচ্চা; শিকারের গোশ্‌ত খাওয়া শেষ করে আমার এই ছেলে উঠে আসে; সিংহ ও সিংহীর মত করে সে বসে আর শুয়ে পড়ে। কে তাকে জাগাবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিংহশাবক যিহুদা, বৎস, শিকার করে ফিরেছ তুমি, সিংহের মতই তুমি ওৎ পেতে আছ। সুপ্তা সিংহীর মত সে, কে তাকে জাগাবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার বাছা, তুমি শিকারের ওপর দাঁড়িয়ে থাকা সিংহের মতো| সে বিশ্রাম করলে তাকে বিরক্ত করার সাহস কার আছে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা সিংহ শাবক; বৎস, তুমি শিকার থেকে উঠে আসলে; সে শুয়ে পড়ল, গুঁড়ি মারল, সিংহের মতো ও সিংহীর মতো; কে তাঁকে উঠাবে?