Genesis 5:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আদমের বংশের বর্ণনা এই— যেদিন আল্লাহ্‌ মানুষ সৃষ্টি করলেন, সেদিন আল্লাহ্‌র সাদৃশ্যেই তাঁকে সৃষ্টি করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই হল আদমের বংশাবলির লিখিত নথি। ঈশ্বর যখন মানবজাতিকে সৃষ্টি করলেন, তখন তিনি তাদের ঈশ্বরের প্রতিমূর্তিতেই তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আদমের বংশাবলি-পত্র এই। যে দিন ঈশ্বর মনুষ্যের সৃষ্টি করিলেন, সেই দিনে ঈশ্বরের সাদৃশ্যেই তাঁহাকে নির্ম্মাণ করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আদমের বংশাবলি-পত্র এই- যে দিন ঈশ্বর মনুষ্যের সৃষ্টি করিলেন, সেই দিনে ঈশ্বরের সাদৃশ্যেই তাঁহাকে সৃষ্টি করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই হল আদমের বংশের কথা। মানুষ সৃষ্টি করবার সময় ঈশ্বর তাঁকে তাঁর নিজের মত করে সৃষ্টি করলেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই হল আদমের বংশের কথা। মানুষ সৃষ্টি করবার সময় আল্লাহ্‌ তাঁকে তাঁর নিজের মত করে সৃষ্টি করলেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আদমের বংশতালিকা এইরূপঃ মানুষ সৃষ্টি করার সময় ঈশ্বর নিজের সাদৃশ্যেই তাকে গঠন করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বই হল আদম পরিবারের বিষয় নিয়ে| ঈশ্বর নিজের ছাঁচে মানুষকে সৃষ্টি করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আদমের বংশাবলী (1 বংশাবলী 1-4) পত্র এই। যে দিন ঈশ্বর মানুষের সৃষ্টি করলেন, সেই দিনের ঈশ্বরের সাদৃশ্যেই তাঁকে তৈরী করলেন,