Genesis 5:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সর্বমোট কৈননের নয় শত দশ বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব মিলিয়ে, কৈনন মোট 910 বছর বেঁচেছিলেন, পরে তিনি মারা যান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্বশুদ্ধ কৈননের নয় শত দশ বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্বসুদ্ধ কৈননের নয়শত দশ বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোট ন’শো দশ বছর বেঁচে থাকবার পর কৈনন মারা গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোট ন’শো দশ বছর বেঁচে থাকবার পর কীনান ইন্তেকাল করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কৈনন নয়শো দশ বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং কৈনন মোট 910 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব মিলিয়ে কৈননের নয়শো দশ বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।