Genesis 5:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মুতাওশালেহের জন্মের পর হনোক তিন শত বছর আল্লাহ্‌র সঙ্গে গমনাগমন করলেন এবং আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মথূশেলহের বাবা হওয়ার পর হনোক 300 বছর ধরে বিশ্বস্ততাপূর্বক ঈশ্বরের সাথে চলাফেরা করলেন, এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মথূশেলহের জন্ম দিলে পর হনোক তিন শত বৎসর ঈশ্বরের সহিত গমনাগমন করিলেন, এবং আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মথূশেলহের জন্ম দিলে পর হনোক তিনশত বৎসর ঈশ্বরের সহিত গমনাগমন করিলেন, এবং আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মথূশেলহের জন্মের পর তিনশো বছর পর্যন্ত ঈশ্বরের সংগে হনোকের যোগাযোগ-সম্বন্ধ ছিল। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মুতাওশালেহের জন্মের পর তিনশো বছর পর্যন্ত আল্লাহ্‌র সংগে ইনোকের যোগাযোগ-সম্বন্ধ ছিল। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেথুশেলার জন্মের পর হনোক তিনশো বছর ঈশ্বরের নিবিড় সান্নিধ্যে জীবন যাপন করছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মথূশেলহর জন্মের পর হনোক আরও 300 বছর ঈশ্বরের সঙ্গে পদচারণা করেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মথূশেলহের জন্ম দিলে পর হনোক তিনশো বছর ঈশ্বরের সঙ্গে যাতায়াত করলেন এবং আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।