Genesis 5:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হনোক আল্লাহ্‌র সঙ্গে গমনাগমন করতেন। পরে তিনি আর রইলেন না, কেননা আল্লাহ্‌ তাঁকে নিজের কাছেই তুলে নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হনোক বিশ্বস্ততাপূর্বক ঈশ্বরের সাথে চলাফেরা করলেন; পরে তিনি অদৃশ্য হয়ে গেলেন, কারণ ঈশ্বর তাঁকে তুলে নিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হনোক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। পরে তিনি আর রহিলেন না, কেননা ঈশ্বর তাঁহাকে গ্রহণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হনোক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। পরে তিনি আর রহিলেন না, কেননা ঈশ্বর তাঁহাকে গ্রহণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তাঁকে আর দেখা গেল না। ঈশ্বরের সংগে তাঁর যোগাযোগ-সম্বন্ধ ছিল বলে ঈশ্বর তাঁকে নিজের কাছেই নিয়ে গিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তাঁকে আর দেখা গেল না। আল্লাহ্‌র সংগে তাঁর যোগাযোগ-সম্বন্ধ ছিল বলে আল্লাহ্‌ তাঁকে নিজের কাছেই নিয়ে গিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হনোক তাঁর জীবনের তিনশো পঁয়ষট্টি বছর পরে লোকচক্ষুর অন্তরালে চলে যান। কারণ ঈশ্বর তাঁকে আপন আশ্রয়ে নিয়ে গিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন হনোক ঈশ্বরের সঙ্গে পদচারণা করতে করতে অদৃশ্য হয়ে গেলেন| ঈশ্বর তাঁকে নিয়ে নিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হনোক ঈশ্বরের সঙ্গে যাতায়াত করতেন। পরে তিনি আর থাকলেন না, কারণ ঈশ্বর তাঁকে গ্রহণ করলেন।