Genesis 5:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তিনি বললেন, মাবুদ কর্তৃক বদদোয়াগ্রস্ত ভূমি থেকে আমাদের যে পরিশ্রম ও কষ্ট হয়, সেই বিষয়ে এই ছেলেটিই আমাদের সান্ত্বনা দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তার নাম দিলেন নোহ এবং বললেন, “সদাপ্রভুর দ্বারা জমি অভিশপ্ত হওয়ার কারণে হাতে কাজ করতে গিয়ে আমাদের যে ব্যথা ও কষ্টকর পরিশ্রম ভোগ করতে হচ্ছে, তা থেকে এই ছেলেটি আমাদের স্বস্তি দেবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তিনি কহিলেন, সদাপ্রভু কর্ত্তৃক অভিশপ্ত ভূমি হইতে আমাদের যে শ্রম ও হস্তের ক্লেশ হয়, তদ্বিষয়ে এ আমাদিগকে সাত্ত্বনা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তিনি কহিলেন, সদাপ্রভু কর্তৃক অভিশপ্ত ভূমি হইতে আমাদের যে শ্রম ও হস্তের ক্লেশ হয়, তদ্বিষয়ে এ আমাদিগকে সান্ত্বনা দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বললেন, “আমাদের সব পরিশ্রমের মধ্যে, বিশেষ করে সদাপ্রভু মাটিকে অভিশাপ দেবার পর তার উপর আমাদের যে পরিশ্রম করতে হয় তার মধ্যে এই ছেলেটিই আমাদের সান্ত্বনা দেবে।” এই বলে তিনি তাঁর নাম দিলেন নোহ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বললেন, “আমাদের সব পরিশ্রমের মধ্যে, বিশেষ করে মাবুদ মাটিকে বদদোয়া দেবার পর তার উপর আমাদের যে পরিশ্রম করতে হয় তার মধ্যে এই ছেলেটিই আমাদের সান্ত্বনা দেবে।” এই বলে তিনি তাঁর নাম দিলেন নূহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তার নাম রাখলেন নোহ। তিনি বললেন, প্রভু পরমেশ্বর যে ভূমিকে অভিশপ্ত করেছেন সেই ভূমিতে আমাদের প্রচেষ্টা ও কঠোর শ্রমের ক্লেশ থেকে এই শিশু আমাদের সান্ত্বনা জোগাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেমক পুত্রের নাম রাখলেন নোহ| তিনি বললেন, “ঈশ্বর ভূমিকে অভিশাপ দিয়েছেন বলে কৃষকরূপে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়| কিন্তু নোহ আমাদের বিশ্রাম দেবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি নোহের নাম ধরে ডাকলেন, বললেন, “সদাপ্রভুর মাধ্যমে অভিশপ্ত ভূমি থেকে আমাদের যে শ্রম ও হাতের কষ্ট হয়, তার বিষয়ে এ আমাদেরকে সান্ত্বনা করবে।”