Genesis 5:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আদম এক শত ত্রিশ বছর বয়সে তাঁর নিজের সাদৃশ্যে ও প্রতিমূর্তিতে পুত্রের জন্ম দিয়ে তার নাম শিস রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
130 বছর বয়সে আদম তাঁর নিজের সাদৃশ্যে, তাঁর নিজের প্রতিমূর্তিতে এক ছেলে লাভ করলেন; আর তিনি তাঁর নাম দিলেন শেথ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আদম এক শত ত্রিশ বৎসর বয়সে আপনার সাদৃশ্যে ও প্রতিমূর্ত্তিতে পুত্রের জন্ম দিয়া তাহার নাম শেথ রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আদম একশত ত্রিশ বৎসর বয়সে আপনার সাদৃশ্যে ও প্রতিমূর্তিতে পুত্রের জন্ম দিয়া তাহার নাম শেথ রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একশো ত্রিশ বছর বয়সে আদমের একটি ছেলের জন্ম হল। ছেলেটি বাইরে এবং ভিতরে তাঁরই মত হয়েছিল। আদম তার নাম দিলেন শেথ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একশো ত্রিশ বছর বয়সে আদমের একটি ছেলের জন্ম হল। ছেলেটি বাইরে এবং ভিতরে তাঁরই মত হয়েছিল। আদম তার নাম দিলেন শিস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আদম একশ ত্রিশ বছর বয়সে নিজের সাদৃশ্যে ও প্রতিকৃতিতে এক পুত্রের জন্মদান করে তার নাম রাখলেন শেথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আদমের যখন 130 বছর বয়স তখন তার আর একটি পুত্র হল| পুত্রটিকে দেখতে হুবহু আদমের মতো| আদম তার নাম রাখলেন শেথ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আদম একশো ত্রিশ বছর বয়সে নিজের মতো ও প্রতিমূর্ত্তিতে ছেলের জন্ম দিয়ে তার নাম শেথ রাখলেন।