Genesis 5:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শিসের জন্মের পর আদম আট শত বছর জীবিত থেকে আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শেথের জন্ম হওয়ার পর, আদম 800 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শেথের জন্ম দিলে পর আদম আট শত বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শেথের জন্ম দিলে পর আদম আট শত বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেথের জন্মের পর আদম আরও আটশো বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ের জন্ম হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিসের জন্মের পর আদম আরও আটশো বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ের জন্ম হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেথ-এর জন্মের পর আদম আরও আটশ বছর জীবিত থেকে আরও পুত্রকন্যার জন্ম দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেথের জন্মের পর 800 বছর আদম বেঁচেছিলেন| এই সময়ের মধ্যে আদমের আরও পুত্রকন্যা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শেথের জন্ম দিলে পর আদম আটশো বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।