Genesis 5:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সর্বমোট আদমের নয় শত ত্রিশ বছর বয়স হলে তিনি ইন্তেকাল করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব মিলিয়ে, আদম মোট 930 বছর বেঁচেছিলেন, আর পরে তিনি মারা যান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্বশুদ্ধ আদমের নয় শত ত্রিশ বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্বসুদ্ধ আদমের নয়শত ত্রিশ বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোট ন’শো ত্রিশ বছর বেঁচে থাকবার পর আদম মারা গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোট ন’শো ত্রিশ বছর বেঁচে থাকবার পর আদম ইন্তেকাল করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নয়শো ত্রিশ বছর বয়সে আদমের মৃত্যু হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং আদম মোট 930 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব মিলিয়ে আদমের নয়শো ত্রিশ বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।