Genesis 50:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা জর্ডানের পারস্থ আটদের খামারে উপস্থিত হয়ে সেখানে মহাবিলাপ করে কান্নাকাটি করলেন; ইউসুফ সেই স্থানে পিতার উদ্দেশে সাত দিন শোক করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা যখন জর্ডনের কাছে আটদের খামারে পৌঁছালেন, তখন তাঁরা তারস্বরে ও তীব্রভাবে কান্নাকাটি করলেন; এবং যোষেফ সেখানে তাঁর বাবার জন্য সাত দিন ধরে শোক পালন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতি ভারী সমারোহ হইল। পরে তাঁহারা যর্দ্দনের পারস্থ আটদের খামারে উপস্থিত হইয়া তথায় মহাবিলাপ করিয়া রোদন করিলেন; যোষেফ সেই স্থানে পিতার উদ্দেশে সাত দিন শোক করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা যর্দনের পারস্থ আটদের খামারে উপস্থিত হইয়া তথায় মহাবিলাপ করিয়া রোদন করিলেন; যোষেফ সেই স্থানে পিতার উদ্দেশে সাত দিন শোক করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যর্দন নদীর অন্য পারে আটদের খামার বাড়ী পর্যন্ত গিয়ে যোষেফ সাত দিন ধরে তাঁর বাবার উদ্দেশে শোক-প্রকাশের অনুষ্ঠান করলেন। লোকেরাও খুব জোরে জোরে কান্নাকাটি করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জর্ডান নদীর অন্য পারে আটদের খামার বাড়ী পর্যন্ত গিয়ে ইউসুফ সাত দিন ধরে তাঁর বাবার জন্য শোক-প্রকাশ করলেন। লোকেরাও খুব জোরে জোরে কান্নাকাটি করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা জর্ডন নদীর অপর পারে আটাদ-এর খামারে গিয়ে পৌঁছালেন এবং সেখানে কান্নাকাটি করে শোক পালন করলেন। যোষেফ সেখানে তাঁর পিতার জন্য সাতদিন শোক পালন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যর্দন নদীর পূর্বদিকে গোরেন আটদের খামারে এলেন| এই স্থানে তারা ইস্রায়েলের জন্য দীর্ঘ সময় ধরে শোক সভা করলেন| সেই শোক সভা সাত দিন ধরে চলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা যর্দ্দনের পারে অবস্থিত আটদের খামারে উপস্থিত হয়ে সেখানে ভীষণ শোক করে কাঁদলেন; যোষেফ সেই জায়গায় বাবার উদ্দেশ্যে সাত দিন শোক করলেন।